🎯 NihonGo-kun সম্পর্কে
আসসালামু আলাইকুম।
Japanese শেখার পথটা হোক আরও সহজ, গোছানো ও বাস্তবমুখী।
NihonGo-kun হলো Bangla-speaking Japanese learners দের জন্য তৈরি একটি structured Japanese learning platform.
JLPT preparation এর পাশাপাশি Japanese ভাষাকে বুঝে শেখা, নিয়মিত practice করা এবং বাস্তব জীবনে ব্যবহার করার দক্ষতা তৈরি করা, এই লক্ষ্য নিয়েই NihonGo-kun এর পথচলা।
আমরা বিশ্বাস করি, সঠিক learning path, নিয়মিত practice এবং প্রয়োজনীয় guidance থাকলে Japanese শেখার কঠিন পথটাও অনেক বেশি গোছানো ও manageable হয়ে ওঠে।
🎯 আমাদের গল্প, কেন NihonGo-kun?
Japanese শেখার জন্য বই, website, video এবং online resources এর অভাব নেই। কিন্তু Bangla-speaking learners দের জন্য একটি জায়গায় ধাপে ধাপে Vocabulary, Kanji, Grammar, Conversation, Listening, Reading এবং Practice এগিয়ে নেওয়ার সুযোগ এখনও সীমিত।
অনেকেই Japanese শেখা শুরু করেন প্রবল আগ্রহ নিয়ে। কিন্তু কিছুদিন পর প্রশ্ন আসে, কোনটা আগে শিখব? কতগুলো Vocabulary জানা দরকার? Kanji কিভাবে practice করব? Grammar জানি, কিন্তু ব্যবহার করতে পারি না কেন? Listening বুঝতে এত সমস্যা হয় কেন? JLPT এর preparation ঠিক পথে এগোচ্ছে তো?
এই বাস্তব সমস্যাগুলো থেকেই NihonGo-kun এর ধারণা তৈরি হয়েছে।
আমরা এমন একটি learning environment তৈরি করতে চেয়েছি, যেখানে একজন learner শুধু আলাদা আলাদা lesson পাবেন না; বরং কোথা থেকে শুরু করবেন, এরপর কোথায় যাবেন এবং কিভাবে ধাপে ধাপে এগোবেন, সেই পথটাও পরিষ্কার থাকবে।
🎯 JLPT এর সঙ্গে আমাদের Learning Framework
NihonGo-kun এর JLPT learning content তৈরি ও সাজানোর সময় আমরা JLPT Official Worldwide Website এ প্রকাশিত প্রতিটি Level-এর linguistic competence, test sections, question composition এবং official sample questions কে গুরুত্বপূর্ণ reference হিসেবে অনুসরণ করেছি।
JLPT বর্তমানে N5 থেকে N1 এর জন্য নির্দিষ্ট official Vocabulary, Kanji বা Grammar list প্রকাশ করে না। বরং প্রতিটি Level-এ একজন learner-এর Japanese বোঝার ও ব্যবহার করার কি ধরনের সক্ষমতা থাকা প্রয়োজন এবং পরীক্ষায় কোন ধরনের language skills যাচাই করা হয়, তার framework প্রকাশ করে।
NihonGo-kun এর নিজস্ব Vocabulary, Kanji, Grammar, Conversation, Listening & Reading, Practice এবং Mock Test content সেই official JLPT framework-কে reference হিসেবে রেখে, Bangla-speaking learners দের শেখার প্রয়োজন অনুযায়ী structuredভাবে তৈরি ও সাজানো হয়েছে।
আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় আসতে পারে এমন বিষয় মুখস্থ করানো নয়। বরং JLPT preparation এর পাশাপাশি Japanese বুঝতে, ব্যবহার করতে এবং ধাপে ধাপে বাস্তব language ability তৈরি করতে সাহায্য করা।
NihonGo-kun একটি independent Japanese learning platform এবং JLPT পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর official বা affiliated service নয়।
🎯 NihonGo-kun এ আপনি কি পাবেন?
Japanese শেখার গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একটি structured learning journey-এর মধ্যে আনার চেষ্টা করেছি।
📍Vocabulary
JLPT Level অনুযায়ী প্রয়োজনীয় শব্দ, অর্থ, ব্যবহার এবং example-এর মাধ্যমে শেখা।
📍Kanji
Kanji-এর meaning, reading, ব্যবহার এবং practice-এর মাধ্যমে ধাপে ধাপে শেখা।
📍Grammar
Grammar শুধু মুখস্থ নয়—ব্যবহার এবং example-এর মাধ্যমে বুঝে শেখা।
📍Conversation
দৈনন্দিন ও বাস্তব পরিস্থিতিতে ব্যবহারযোগ্য Japanese sentence এবং expression practice।
📍Listening & Reading
Japanese শোনা ও পড়ার দক্ষতা ধীরে ধীরে বাড়ানোর structured practice।
📍Practice
শেখা বিষয়গুলো নিয়মিত ব্যবহার ও review করার সুযোগ।
📍Mock Test
JLPT-এর প্রস্তুতি যাচাই এবং পরীক্ষার পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার practice।
আমাদের লক্ষ্য হলো, এই অংশগুলো যেন বিচ্ছিন্নভাবে নয়, বরং একটি সম্পূর্ণ Japanese learning journey হিসেবে একসঙ্গে কাজ করে।
Founder & CEO
Zaedi Amena
Founder & CEO — NihonGo-kun
🎯 প্রতিষ্ঠাতার কথা ( CEO ম্যাসেজ )
প্রিয় Japanese learner,
আসসালামু আলাইকুম।
NihonGo-kun তৈরির পেছনে আমাদের একটি খুব সাধারণ চিন্তা ছিল, Japanese শেখার পথটা যদি একজন learner এর জন্য আরেকটু সহজ, গোছানো এবং নিজের ভাষায় বোঝার মতো করে তৈরি করা যায়?
নতুন একটি ভাষা শেখা সহজ নয়। বিশেষ করে Japanese এর মতো ভাষায় Vocabulary, Kanji, Grammar, Listening, Reading, Conversation, অনেক কিছু একসঙ্গে আয়ত্ত করতে হয়।
কোথা থেকে শুরু করবেন, এরপর কি শিখবেন, কতটা এগিয়েছেন, এসব নিয়েও অনেক learner দ্বিধায় থাকেন।
NihonGo-kun এ আমরা সেই শেখার পথটাকেই ধাপে ধাপে সাজানোর চেষ্টা করেছি।
আমাদের লক্ষ্য শুধু আপনাকে JLPT পরীক্ষার জন্য প্রস্তুত করা নয়। আমরা চাই, আপনি যা শিখছেন তা বুঝে শিখুন, নিয়মিত practice করুন এবং Japanese ব্যবহারের আত্মবিশ্বাস তৈরি করুন।
NihonGo-kun-এর যাত্রাও এখানেই শেষ নয়। Learners দের feedback, অভিজ্ঞতা এবং প্রয়োজনের সঙ্গে সঙ্গে আমরা platform টিকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তুলতে চাই।
আপনার Japanese শেখার যাত্রায় NihonGo-kun সত্যিকার অর্থে কাজে লাগলে, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় অর্জন।
Zaedi Amena
Founder & CEO
NihonGo-kun
🎯 প্রতিষ্ঠাতার কথা ( CFO ম্যাসেজ )
প্রিয় শিক্ষার্থী,
আসসালামু আলাইকুম।
NihonGo-kun এর Bangladesh operation এর দায়িত্বে থেকে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো আমাদের দেশের Japanese learners দের জন্য platform টি সহজে ব্যবহারযোগ্য, accessible এবং নির্ভরযোগ্য রাখা।
Japanese শেখার journey তে ভালো learning content এর পাশাপাশি account, payment, Premium access কিংবা অন্যান্য practical বিষয়েও কখনো সহায়তার প্রয়োজন হতে পারে।
আমরা চাই, এসব জায়গায় একজন learner যেন অপ্রয়োজনীয় জটিলতার মুখোমুখি না হন এবং প্রয়োজনের সময় সহজেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আপনাদের প্রশ্ন, সমস্যা, অভিজ্ঞতা এবং feedback আমাদের জন্য গুরুত্বপূর্ণ। Bangladesh-এর learners দের প্রয়োজন বুঝে NihonGo-kun কে আরও ভালো করে তোলার জন্য আমরা নিয়মিত কাজ করে যাব।
Japanese শেখার এই যাত্রায় আপনাদের পাশে থাকতে পারাটা আমাদের জন্য আনন্দের।
Halima Khatun
Coo Founder & CFO — Bangladesh
NihonGo-kun
🎯 Real Japan Experience থেকে NihonGo-kun
Japan এর জীবন, সংস্কৃতি, শিক্ষা এবং বাস্তব অভিজ্ঞতা Bangla ভাষায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার journey থেকেই NihonGo-kun এর ধারণা তৈরি হয়েছে।
Real Japan Experience যেখানে Japan-এর জীবন, সংস্কৃতি ও বাস্তব অভিজ্ঞতাকে জানা এবং বোঝার একটি platform, NihonGo-kun সেখানে Japanese language learning-এর জন্য dedicated একটি learning platform.
দুটোর উদ্দেশ্যের মধ্যে একটি সাধারণ জায়গা আছে, Japan এবং Japanese কে Bangla-speaking মানুষের কাছে আরও সহজভাবে পৌঁছে দেওয়া।
আপনার Japanese Journey শুরু করতে প্রস্তুত?
Japanese শেখা একদিনের journey নয়।
প্রতিদিনের ছোট ছোট শেখা, practice এবং অগ্রগতিই একসময় বড় পরিবর্তন তৈরি করে।
NihonGo-kun-এর সঙ্গে আজ থেকেই আপনার পরবর্তী ধাপটি শুরু করুন।