JLPT preparation এর জন্য সঠিক বই নির্বাচন গুরুত্বপূর্ণ। তবে শুধু অনেক বই কিনলেই preparation ভালো হবে, এমন নয়। আপনার Level, foundation এবং weak area অনুযায়ী সঠিক বই বেছে নিয়ে নিয়মিত পড়াটাই বেশি গুরুত্বপূর্ণ।
NihonGo-kun এর পাশাপাশি কোন ধরনের বই ব্যবহার করলে আপনার preparation আরও structured হবে, নিচে N5 থেকে N1 পর্যন্ত আমার recommendation দেওয়া হলো।
01. বই কেনার আগে এই কথাগুলো জানুন
JLPT এর জন্য শুধু একটি বই পড়লেই সব preparation শেষ হয়ে যায় না। বিশেষ করে N5–N4 পর্যায়ে আগে Japanese এর foundation শক্ত করা দরকার। এরপর ধীরে ধীরে JLPT এর question pattern এবং exam-focused preparation এ যাওয়া ভালো।
আবার এখানে যত বই recommend করা হয়েছে, সবগুলোই কিনতে হবে এমন নয়। নিজের প্রয়োজন, budget এবং weak area অনুযায়ী বই বেছে নিন।
আমার recommendation গুলোকে সহজভাবে এভাবে দেখতে পারেন:
⭐ First Choice → যে বইটিকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি
📘 Foundation → Japanese-এর ভিত্তি তৈরির জন্য
📚 JLPT Review → Level অনুযায়ী শেখা বিষয়গুলো revise করার জন্য
💡 Weak-area Support → Grammar, Reading, Listening ইত্যাদির দুর্বলতা কাটানোর জন্য
📝 Final Practice → Exam এর আগে question pattern ও readiness যাচাইয়ের জন্য
আরেকটি বিষয় মনে রাখবেন, বইয়ের Edition, language version এবং availability দেশ বা seller অনুযায়ী ভিন্ন হতে পারে। কেনার আগে বইয়ের নাম, JLPT Level এবং Edition ভালোভাবে মিলিয়ে নিন।
N5 এ আপনার মূল লক্ষ্য শুধু JLPT pass করা হওয়া উচিত নয়। এই Level এ Japanese এর basic foundation শক্ত করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
⭐ ① みんなの日本語 初級Ⅰ 第3版
Minna no Nihongo Shokyū I – Dai 3-Han
Minna no Nihongo Beginner I – Third Edition
N5 Foundation এর জন্য আমার প্রথম পছন্দ।
Basic Grammar, Vocabulary, sentence structure এবং everyday Japanese এর foundation তৈরির জন্য খুব ভালো একটি structured textbook.
Main Textbook এর সঙ্গে সম্ভব হলে ব্যবহার করুন:
みんなの日本語 初級Ⅰ 翻訳・文法解説
Minna no Nihongo Shokyū I – Translation & Grammar Notes
আপনি যে ভাষায় explanation সহজে বুঝতে পারেন, সেই language version পাওয়া গেলে সেটি বেছে নিতে পারেন।
📚 ② 日本語総まとめ N5
Nihongo Sō-matome N5
N5 এর Kanji, Vocabulary, Grammar, Reading এবং Listening structuredভাবে revise করার জন্য useful.
Foundation কিছুটা তৈরি হওয়ার পর JLPT focused study শুরু করতে এটি ব্যবহার করতে পারেন।
💡 ③ TRY! 日本語能力試験 N5
TRY! Nihongo Nōryoku Shiken N5
Grammar শুধু rule হিসেবে মুখস্থ না করে sentence এবং context-এর মধ্যে কিভাবে ব্যবহার হয়, সেটা বুঝতে সাহায্য করে।
বিশেষ করে Grammar দুর্বল মনে হলে ভালো supplementary book.
📝 ④ JLPT Official Practice Workbook N5
日本語能力試験 公式問題集 N5
Exam এর আগে অবশ্যই official practice material ব্যবহার করার পরামর্শ দেব।
এর মাধ্যমে JLPT এর question format, instructions এবং exam এর overall structure সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যায়।
📍আমার Recommended N5 Study Path
Minna no Nihongo I → Sō-matome N5 / TRY! N5 → NihonGo-Kun
আপনারা যারা অলরেডি জাপানে আছেন, তাঁরা Amazon কিংবা Rakuten থেকে এই বই গুলো কিনতে পারবেন।
যাঁরা বাংলাদেশে আছেন, তারা ঢাকার নিউমার্কেট কিংবা নীলক্ষেতে খোঁজ নিতে পারেন। online store এও কিছু বই পেতে পারেন।
N4 পর্যন্ত আমি Japanese এর foundation কে খুব গুরুত্ব দেব। N5 এ শেখা basic Japanese এর উপর দাঁড়িয়েই N4 এর Grammar, Vocabulary এবং sentence patterns তৈরি হবে।
⭐ ① みんなの日本語 初級Ⅱ 第3版
Minna no Nihongo Shokyū II – Dai 3-Han
Minna no Nihongo Beginner II – Third Edition
N4 Foundation এর জন্য আমার প্রথম পছন্দ।
Minna no Nihongo I এর foundation এর উপর আরও Grammar, Vocabulary, sentence structure এবং practical Japanese তৈরি করতে সাহায্য করবে।
সঙ্গে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন:
みんなの日本語 初級Ⅱ 翻訳・文法解説
Minna no Nihongo Shokyū II – Translation & Grammar Notes
📚 ② 日本語総まとめ N4
Nihongo Sō-matome N4
N4-এর Kanji, Vocabulary, Grammar, Reading এবং Listening systematicভাবে revise করার জন্য ভালো।
প্রতিদিন অল্প অল্প করে structured study করতে চাইলে useful.
💡 ③ TRY! 日本語能力試験 N4
TRY! Nihongo Nōryoku Shiken N4
বিশেষ করে Grammar এবং সেই Grammar বাস্তব sentence এ কিভাবে ব্যবহার হয় সেটা বুঝতে সাহায্য করবে।
Grammar দুর্বল হলে supplementary material হিসেবে ব্যবহার করতে পারেন।
📝 ④ JLPT Official Practice Workbook N4
日本語能力試験 公式問題集 N4
Final preparation-এর সময় নিজের readiness এবং JLPT question format বোঝার জন্য ব্যবহার করুন।
📍আমার Recommended N4 Study Path
Minna no Nihongo II → Sō-matome N4 / TRY! N4 → NihonGo-Kun
আপনারা যারা অলরেডি জাপানে আছেন, তাঁরা Amazon কিংবা Rakuten থেকে এই বই গুলো কিনতে পারবেন।
যাঁরা বাংলাদেশে আছেন, তারা ঢাকার নিউমার্কেট কিংবা নীলক্ষেতে খোঁজ নিতে পারেন। online store এও কিছু বই পেতে পারেন।
N3 থেকে study strategy কিছুটা পরিবর্তন করা উচিত।
এখন শুধু basic Japanese জানলেই হবে না। তুলনামূলক complex Grammar, বড় Reading passage, Vocabulary এর contextual meaning এবং দ্রুত Japanese বোঝার skill তৈরি করতে হবে।
এই Level থেকে আমি JLPT-focused materials-এর গুরুত্ব বাড়ানোর পরামর্শ দেব।
⭐ ① 新完全マスター 日本語能力試験 N3
Shin Kanzen Master JLPT N3
N3 preparation-এর জন্য আমার First Choice series।
বিশেষ করে:
文法 (Bunpō) — Grammar
読解 (Dokkai) — Reading
語彙 (Goi) — Vocabulary
聴解 (Chōkai) — Listening
漢字 (Kanji) — Kanji
তবে সবগুলো বই একসঙ্গে কিনতেই হবে এমন নয়। নিজের weak area অনুযায়ী বেছে নিন।
📚 ② 日本語総まとめ N3
Nihongo Sō-matome N3
Shin Kanzen Master শুরুতেই কঠিন মনে হলে Sō-matome দিয়ে শুরু করতে পারেন।
Daily study structure থাকায় self-study করা তুলনামূলক সহজ।
💡 ③ TRY! 日本語能力試験 N3
TRY! Nihongo Nōryoku Shiken N3
N3 Grammar এবং sentence pattern context-এর মধ্যে বুঝতে useful.
শুধু Grammar rule মুখস্থ করার পরিবর্তে usage বুঝতে চাইলে ভালো supplementary option.
📝 ④ JLPT Official Practice Workbook N3
日本語能力試験 公式問題集 N3
Preparation-এর শেষ পর্যায়ে অবশ্যই official questions দিয়ে নিজেকে যাচাই করুন।
📍আমার Recommended N3 Study Path
Sō-matome / TRY! → Shin Kanzen Master → NihonGo-Kun
আপনারা যারা অলরেডি জাপানে আছেন, তাঁরা Amazon কিংবা Rakuten থেকে এই বই গুলো কিনতে পারবেন।
যাঁরা বাংলাদেশে আছেন, তারা ঢাকার নিউমার্কেট কিংবা নীলক্ষেতে খোঁজ নিতে পারেন। online store এও কিছু বই পেতে পারেন।
N2 থেকে শুধু Grammar এবং Vocabulary মুখস্থ করে ভালো preparation করা কঠিন।
এই Level এ Reading comprehension, Vocabulary in context, Grammar nuance এবং Listening speed সবকিছুর উপর গুরুত্ব দিতে হবে।
⭐ ① 新完全マスター 日本語能力試験 N2
Shin Kanzen Master JLPT N2
N2-এর জন্য আমার strongest recommendation।
বিশেষ করে:
文法 — Grammar
読解 — Reading
語彙 — Vocabulary
聴解 — Listening
漢字 — Kanji
এর মধ্যে 読解 (Dokkai / Reading) বইটিকে আমি বিশেষভাবে recommend করব। N2 তে Reading skill এবং time management খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়।
📚 ② 日本語総まとめ N2
Nihongo Sō-matome N2
N2 preparation শুরু করা এবং প্রতিদিন অল্প অল্প করে structured revision করার জন্য ভালো।
Shin Kanzen Master কঠিন মনে হলে এটিকে preparation-এর bridge হিসেবেও ব্যবহার করতে পারেন।
💡 ③ TRY! 日本語能力試験 N2
TRY! Nihongo Nōryoku Shiken N2
Grammar-এর meaning, nuance এবং practical usage consolidate করার জন্য useful supplementary material.
📝 ④ JLPT Official Practice Workbook N2
日本語能力試験 公式問題集 N2
Final stage এ exam-style এবং timed practice-এর জন্য ব্যবহার করুন।
শুধু score দেখবেন না, কোন section এ সময় বেশি লাগছে বা বেশি ভুল হচ্ছে সেটাও লক্ষ্য করুন।
📍আমার Recommended N2 Study Path
Sō-matome / TRY! → Shin Kanzen Master → NihonGo-Kun
আপনারা যারা অলরেডি জাপানে আছেন, তাঁরা Amazon কিংবা Rakuten থেকে এই বই গুলো কিনতে পারবেন।
যাঁরা বাংলাদেশে আছেন, তারা ঢাকার নিউমার্কেট কিংবা নীলক্ষেতে খোঁজ নিতে পারেন। online store এও কিছু বই পেতে পারেন।
N1 এ এসে শুধু “আরও বেশি Vocabulary এবং Kanji” শিখলেই হবে না।
এখানে Japanese এর nuance, complex sentence structure, advanced Reading, natural-speed Listening এবং context অনুযায়ী meaning বোঝার ক্ষমতা খুব গুরুত্বপূর্ণ।
⭐ ① 新完全マスター 日本語能力試験 N1
Shin Kanzen Master JLPT N1
N1 এর জন্য আমার First Choice series।
বিশেষ করে:
読解 (Dokkai) — Reading
聴解 (Chōkai) — Listening
文法 (Bunpō) — Grammar
語彙 (Goi) — Vocabulary
漢字 (Kanji) — Kanji
সবগুলো একসঙ্গে কেনার প্রয়োজন নেই। আপনার দুর্বলতা যদি Reading হয়, আগে Reading নিন। Listening দুর্বল হলে Listening-এ বেশি focus করুন।
📚 ② 日本語総まとめ N1
Nihongo Sō-matome N1
Daily structured revision এবং N1 preparation এর entry point হিসেবে ব্যবহার করা যায়।
Advanced material একসঙ্গে overwhelming মনে হলে ধাপে ধাপে এগোতে সাহায্য করবে।
💡 ③ TRY! 日本語能力試験 N1
TRY! Nihongo Nōryoku Shiken N1
Advanced Grammar এবং expression context-এর মধ্যে বুঝতে supplementary material হিসেবে useful।
📝 ④ JLPT Official Practice Workbook N1
日本語能力試験 公式問題集 N1
Exam-এর আগে official material দিয়ে timed practice করুন।
N1-এ শুধু সঠিক উত্তর জানা নয়—নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে পারাটাও গুরুত্বপূর্ণ।
📍আমার Recommended N1 Study Path
Sō-matome / TRY! → Shin Kanzen Master → NihonGo-Kun
আপনারা যারা অলরেডি জাপানে আছেন, তাঁরা Amazon কিংবা Rakuten থেকে এই বই গুলো কিনতে পারবেন।
যাঁরা বাংলাদেশে আছেন, তারা ঢাকার নিউমার্কেট কিংবা নীলক্ষেতে খোঁজ নিতে পারেন। online store এও কিছু বই পেতে পারেন।
আমার recommendation হলো, বই এবং NihonGo-kun কে একে অপরের বিকল্প হিসেবে না দেখে একসঙ্গে ব্যবহার করুন।
📘 Foundation Textbook / Reference Book
→ Japanese-এর foundation, concept এবং structured syllabus তৈরি করুন।
💻 NihonGo-kun
→ Vocabulary, Kanji, Grammar, Conversation এবং Listening & Reading, Mock Test নিয়মিত শিখুন ও Review করুন।
✍️ Practice
→ যা শিখেছেন, সেটা সত্যিই মনে আছে এবং ব্যবহার করতে পারছেন কি না যাচাই করুন।
📝 Mock Test
→ Exam এর আগে নিজের JLPT readiness, weak area এবং time management যাচাই করুন।
অর্থাৎ আপনার learning cycle হতে পারে:
Book → NihonGo-kun → Practice → Review → Mock Test
একটি ভালো বই আপনাকে পথ দেখাবে, কিন্তু নিয়মিত practice ই আপনাকে সেই পথে এগিয়ে নেবে।
অনেক বই কেনার চেয়ে সঠিক বই বেছে নিয়ে সেটি শেষ করা এবং নিয়মিত practice করা বেশি গুরুত্বপূর্ণ।
📘 সঠিক বই + 💻 NihonGo-kun + 🔁 নিয়মিত Practice = শক্ত JLPT Preparation
আপনার Level অনুযায়ী শুরু করুন, নিজের weak area খুঁজে বের করুন এবং প্রতিদিন অল্প অল্প করে এগিয়ে যান।