আমার অনুপ্রেরণা :
" জীবনের সবচেয়ে সুন্দর ফুলগুলো ফোটে ধৈর্যের বাগানে। "
Who I Am
আসসালামু আলাইকুম
আমি Zaedi Mdsumon, বাংলাদেশে জন্মেছি এবং গত ২৬ বছর ধরে জাপানে বসবাস করছি। আমার যাত্রা শুরু হয়েছিল ১৯৯৯ সালে হোক্কাইদো বিশ্ববিদ্যালয়ে একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে। বর্তমানে আমি জাপানের একটি নামকরা অটোমোবাইল কোম্পানির আইটি বিভাগে ফুল-টাইম কাজ করছি। দীর্ঘ এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি জাপানের শিক্ষা, সংস্কৃতি, কর্মজীবন ও সমাজব্যবস্থাকে খুব কাছ থেকে দেখেছি ও অনুভব করেছি।
Assalamu Alaykum
I’m Zaedi Mdsumon, born in Bangladesh and living in Japan for the past 26 years. My journey began in 1999 as an international student at Hokkaido University. Today, I work full-time in the IT division of a leading Japanese automobile company. Over the years, I have closely experienced Japan’s education, culture, work life, and society.
My Journey in Japan
ছাত্রজীবন থেকে শুরু করে পেশাজীবন পর্যন্ত জাপান আমাকে দিয়েছে অসংখ্য শিক্ষা ও অভিজ্ঞতা। পড়াশোনা, চাকরি, ভাষা শেখা, সমাজের সাথে মানিয়ে নেওয়া—সব কিছু মিলিয়ে আমার পথচলা সহজ ছিল না, কিন্তু প্রতিটি চ্যালেঞ্জ আমাকে শক্তিশালী করেছে। এই দীর্ঘ যাত্রায় আমি উপলব্ধি করেছি, সঠিক দিকনির্দেশনা থাকলে একজন বিদেশি সহজেই জাপানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।
From student life to professional life, Japan has given me countless lessons and experiences. Studying, working, learning the language, and adapting to society—my journey was not always easy, but every challenge made me stronger. Through this long journey, I realized that with proper guidance, any foreigner can successfully establish themselves in Japan.
Why I Created Real Japan Experience
বাংলাদেশসহ অনেক দেশের মানুষ জাপানে পড়াশোনা করতে, কাজ করতে বা স্থায়ী হতে চান। কিন্তু সঠিক তথ্য ও গাইডলাইন না পাওয়ার কারণে তারা হতাশায় ভোগেন, অনেক সময় প্রতারণার শিকারও হন। Real Japan Experience তৈরি করার মূল উদ্দেশ্য হলো আমার দীর্ঘ অভিজ্ঞতা শেয়ার করা এবং সঠিক তথ্য দিয়ে মানুষকে সহায়তা করা। আমি চাই নতুন প্রজন্ম যেন বিভ্রান্তি বা ভুল পথে না গিয়ে আত্মবিশ্বাসের সাথে তাদের জাপান স্বপ্ন পূরণ করতে পারে।
Many people from Bangladesh and other countries dream of studying, working, or settling in Japan. Unfortunately, due to a lack of proper information and guidance, they often face frustration or even fall victim to scams. The purpose of creating Real Japan Experience is to share my long journey and provide accurate, practical information to help others. I want the new generation to avoid confusion and confidently achieve their Japan dreams.
What You’ll Get Here
এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি পাবেন—
📍Work in Japan: SSW, TITP ও অন্যান্য ভিসার তথ্য, আবেদন প্রক্রিয়া ও ক্যারিয়ার গাইড।
📍Education: JLPT, JFT-Basic প্রস্তুতি, ভাষা শেখার কৌশল ও শিক্ষার সুযোগ, জাপানিজ ল্যাংগুয়েজ স্কুল , ভোকেশনাল স্কুল এবং ইউনিভারসিটি সম্পর্কিত বিভিন্ন দরকারী ইনফরমেশন।
📍Personal Finance: ট্যাক্স, পেনশন, সঞ্চয় ও বিনিয়োগ বিষয়ক নির্দেশনা।
📍Motivation: জাপানি সংস্কৃতি, অভ্যাস ও জীবনদর্শন থেকে অনুপ্রেরণামূলক লেখা।
📍Consultation: আপনার প্রয়োজন অনুযায়ী 1:1 পরামর্শ সেবা।
👉 আমার লক্ষ্য হলো আপনার জাপান যাত্রাকে আরও সহজ, তথ্যসমৃদ্ধ ও সফল করে তোলা।
Through this website, you will find—
📍Work in Japan: Information on SSW, TITP, and other visas, application process, and career guidance.
📍Education: JLPT and JFT-Basic preparation, language learning strategies, and study opportunities as well as related information for Japanese language school, vocational school and university.
📍Personal Finance: Guidance on tax, pension, savings, and investment in Japan.
📍Motivation: Inspiring articles from Japanese culture, habits, and life philosophy.
📍Consultation: 1:1 personalized guidance tailored to your needs.
👉 My goal is to make your Japan journey easier, more informed, and truly successful.
👉🏿 আপনার জাপান স্বপ্ন শুরু হয় আজকের পদক্ষেপে। ক্যারিয়ার সুযোগ হোক বা ভাষা শেখা – এখনই শুরু করুন আপনার যাত্রা।
Official Presence
Real Japan Experience is founded and owned by Zaedi Mdsumon.
We are active across multiple platforms to support our growing community:
Official Facebook Page: Real Japan Experience – Over 61 K + Follower
YouTube Channel: Real Japan Experience – Over 25 K + subscribers
Website: Real Japan Experience
All of these platforms are personally managed by Zaedi Mdsumon to ensure authenticity, accuracy, and trustworthy information.
