জাপানে TITP ভিসা – বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ গাইড

১. ভূমিকা: কেন TITP?

বর্তমানে বাংলাদেশে হাজারো তরুণ-তরুণীর একটি স্বপ্ন—জাপানে গিয়ে বৈধভাবে কাজ করা। কিন্তু অধিকাংশই জানে না কোন ভিসায় গেলে কি সুবিধা পাওয়া যায়, কি কি যোগ্যতা লাগে কিংবা কি ভবিষ্যৎ তৈরি করা যায়। TITP (Technical Intern Training Program) সেই স্বপ্নপূরণের একটি বাস্তব পথ।

TITP মূলত এমন একটি আন্তর্জাতিক কর্মসূচি যা জাপান সরকার পরিচালনা করে, যাতে উন্নয়নশীল দেশের মানুষ জাপানে গিয়ে নির্দিষ্ট খাতে হাতে-কলমে প্রশিক্ষণ নিতে পারে। এটি শুধুমাত্র “কাজ” নয়, বরং এটি একটি “শেখার সুযোগ”। প্রশিক্ষণ শেষে কর্মীরা দেশে ফিরে গিয়ে তাদের শিখে আসা দক্ষতা কাজে লাগিয়ে নিজ দেশেও উন্নয়ন ঘটাতে পারে।

এই প্রোগ্রামের লক্ষ্য একদিকে যেমন জাপানের শ্রম ঘাটতি পূরণ করা, অন্যদিকে তেমনি উন্নয়নশীল দেশের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করা।

২. TITP ভিসা কি? প্রোগ্রামের কাঠামো

TITP (Technical Intern Training Program) মূলত ১৯৯৩ সালে চালু হয় এবং ২০১৭ সালে এটি আইনি কাঠামোর অধীনে আনুষ্ঠানিকভাবে ঢেলে সাজানো হয়। বর্তমানে OTIT (Organization for Technical Intern Training) এর তত্ত্বাবধানে এই প্রোগ্রাম পরিচালিত হয়।

📌 প্রোগ্রামের ৩টি ধাপ:

1. TITP Level 1 – প্রথম বছর (Training Phase)
2. TITP Level 2 – ২য় ও ৩য় বছর (Skilled Practical Phase)
3. TITP Level 3 – ৪র্থ ও ৫ম বছর (Advanced Phase), নির্দিষ্ট খাতের জন্য অনুমোদিত

📌 OTIT কি?
OTIT (技能実習機構) একটি জাপানি সংস্থা, যারা প্রত্যেক TITP শিক্ষানবিশের কার্যক্রম মনিটর করে এবং কোম্পানি ঠিকভাবে আচরণ করছে কিনা তা নিশ্চিত করে।

৩. বাংলাদেশ থেকে TITP ভিসার প্রাথমিক যোগ্যতা

জাপানে TITP ভিসা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। এই মানদণ্ড প্রতিটি খাত ও কোম্পানির উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে, তবে নিচে সাধারণ শর্তাবলী তুলে ধরা হলো।

📌 শিক্ষাগত যোগ্যতা:

ন্যূনতম এসএসসি পাশ (কিছু ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত হলেও হয়)
টেকনিক্যাল ট্রেনিং বা ভোকেশনাল শিক্ষা থাকলে বাড়তি পয়েন্ট

📌 ভাষা:
জাপানিজ ভাষার N5 স্তরের দক্ষতা
অনেক সময় জাপানিজ কোম্পানি JFT-Basic সার্টিফিকেট চায়
ভাষার প্রশিক্ষণ সাধারণত এজেন্সির মাধ্যমেই হয়

📌বয়সসীমা:
সাধারণভাবে ১৮ –
অনেক ক্ষেত্রেই ৩৫ পর্যন্ত নেওয়া হয় (কিন্তু কোম্পানির নির্ভরতা)

📌স্বাস্থ্য:
মেডিকেল টেস্ট আবশ্যিক (TB, Hepatitis, Eyesight, Blood Pressure)
ফিটনেস সার্টিফিকেট দরকার

৪. TITP ভিসায় কাজের ক্ষেত্রসমূহ

বর্তমানে TITP প্রোগ্রামে কাজের জন্য প্রায় ৮৪টি শিল্প ক্ষেত্র অনুমোদিত রয়েছে, যার মধ্যে কিছু বাংলাদেশিদের জন্য বিশেষভাবে উন্মুক্ত। এখানে কিছু জনপ্রিয় ও বাস্তবিক খাত তুলে ধরা হলো:

ক. কৃষি (Agriculture)
গ্রিনহাউস ফার্ম
ধান/সবজি চাষ
পশুপালন (গরু, হাঁস-মুরগি)
জাপানে চাহিদাসম্পন্ন এবং কম পরিশ্রমের খাত

খ. নির্মাণ (Construction)
সিভিল ওয়ার্কস, টাইলস বসানো, কাঠামো তৈরি
শ্রমঘন কাজ, কিন্তু বেশি বেতন
নিরাপত্তা সরঞ্জাম ও প্রশিক্ষণ বাধ্যতামূলক

গ. ইলেকট্রনিক অ্যাসেম্বলি (Electronics)
মোবাইল, যন্ত্রাংশ তৈরি
কিছু ক্ষেত্রে সিটিং জব

ঘ. খাদ্য প্রক্রিয়াকরণ (Food processing)
ফ্যাক্টরিতে প্যাকিং, কাটিং
ঠান্ডা পরিবেশে কাজ করতে হয়

ঙ. গার্মেন্টস (Textile)
কাটিং, সেলাই
বাংলাদেশি মেয়েদের জন্য উপযুক্ত

উল্লেখ্য: কিছু কোম্পানি মহিলাদের অগ্রাধিকার দেয় (বিশেষ করে ফুড ও গার্মেন্টস খাতে)।

৫. বাংলাদেশ থেকে আবেদন প্রক্রিয়া (Step-by-step)

বাংলাদেশ থেকে TITP ভিসায় জাপানে যাওয়ার মূলত দুইটি পদ্ধতি আছে:
১) সরকারি মাধ্যম (BOESL / BMET / TTC)
২) বেসরকারি এজেন্ট বা এজেন্সির মাধ্যমে

🎯 পদ্ধতি ১: সরকারি মাধ্যম – BOESL / BMET / TTC

BOESL (Bangladesh Overseas Employment and Services Limited) হলো বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিদেশগামী কর্মসংস্থান কোম্পানি, যা সরকারের অধীনে পরিচালিত হয়। TITP প্রোগ্রামে জাপানে যাওয়ার জন্য সবচেয়ে নিরাপদ, স্বচ্ছ ও কম খরচের মাধ্যম।

Step-by-step প্রসেস:

1. BOESL-এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেখুন
https://boesl.gov.bd/ – এখানে জাপানি ভাষা প্রশিক্ষণ ও TITP নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

2. অনলাইন আবেদন ও রেজিস্ট্রেশন
নির্ধারিত ফরম পূরণ
ছবি ও শিক্ষাগত সনদ আপলোড

3. ভাষা কোর্স ও প্রশিক্ষণ
JFT-Basic বা JLPT N5 পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ
৬ মাস পর্যন্ত ক্লাস হতে পারে (BOESL পরিচালিত TTC বা JDS প্রকল্পে)

4. জাপানি কোম্পানির ইন্টারভিউ
জাপান থেকে প্রতিনিধি সরাসরি বা ভার্চুয়ালি ইন্টারভিউ নেয়
নির্বাচিত হলে COE প্রসেস শুরু

5. ভিসা ও ফ্লাইট
OTIT অনুমোদন সহ COE হাতে পাওয়ার পর ভিসা আবেদন
BOESL সহযোগিতায় ভিসা, বিমা, টিকিট ও বিদেশগমন সম্পন্ন

📌 সুবিধা:
📍 সরকারি স্বচ্ছ প্রক্রিয়া
📍 নামমাত্র খরচ (ফ্লাইট + ভিসা ফি + কোর্স ফি)
📍 ভিসার গ্যারান্টি বেশি
📍 প্রতারণার শঙ্কা নেই
📍 ট্রেনিং এবং কনসালটেশন একসাথে

📌অসুবিধা:
📍 সময় একটু বেশি লাগে (প্রসেস ধীরগতির)
📍 খুব সীমিত সংখ্যক সুযোগ
📍 প্রতিযোগিতা অনেক বেশি

টিপস:
BMET এবং TTC (Technical Training Center) থেকে ভাষা কোর্স নিলে BOESL-এর সুযোগে অগ্রাধিকার মেলে।


🎯 পদ্ধতি ২: বেসরকারি এজেন্সির মাধ্যমে (Agent / Consultancy)

এটি বর্তমানে সবচেয়ে প্রচলিত পদ্ধতি, যেখানে বাংলাদেশে অনেক বেসরকারি এজেন্সি বা ব্যক্তি TITP প্রোগ্রামের জন্য প্রার্থী সংগ্রহ করে জাপানি ORG বা Sending Organization-এর সঙ্গে কাজ করে।

Step-by-step প্রসেস:

1. এজেন্সি নির্বাচন
📍অভিজ্ঞতা ও পূর্বে প্রেরিতদের রিভিউ যাচাই
📍BMET-এর রেজিস্টার্ড কিনা যাচাই করুন

2. রেজিস্ট্রেশন ও সাক্ষাৎকার
📍নাম এন্ট্রি ও প্রাথমিক সাক্ষাৎকার
📍অনেক সময় ডেমো ইন্টারভিউ বা স্কিল টেস্ট নেয়

3. ভাষা প্রশিক্ষণ (JFT / JLPT N5)
📍এজেন্সি নিজস্ব ভাষা কোর্স অফার করে
📍কোর্স ফি সাধারণত ২০,০০০ – ৫০,০০০ টাকা

4. জাপানি কোম্পানির ইন্টারভিউ
📍জাপানি প্রতিনিধি বা Sending Org দ্বারা সরাসরি ইন্টারভিউ
📍সিলেক্টেড হলে OTIT প্রক্রিয়া শুরু

5. চুক্তি ও পেমেন্ট
📍চুক্তি সাইন, এজেন্সি ফি প্রদান

6. COE সংগ্রহ ও ভিসা প্রসেস
📍OTIT যাচাই ও COE ডেলিভারি
📍দূতাবাসে ভিসা আবেদন

7. ফ্লাইট ও আগমনের প্রস্তুতি
📍ট্রেনিং শেষে জাপানে ফ্লাইট
📍জাপানে পৌঁছে কোম্পানির হোস্টেলে বসবাস

📌সুবিধা:
📍 সুযোগ বেশি (প্রতিমাসে নতুন রিক্রুট)
📍 অপেক্ষা কম (BOESL-এর তুলনায় দ্রুত)
📍 বিভিন্ন খাত ও কোম্পানির বিকল্প
📍 কোর্স, প্রিন্টিং, কাগজপত্রে সহায়তা একসাথে

📌অসুবিধা:
📍 অতিরিক্ত চার্জ / Hidden ফি
📍 প্রতারণার ঝুঁকি বেশি (ভুয়া এজেন্সি)
📍 চুক্তি না পড়লে বিপদ হতে পারে
📍 কোম্পানি মান ভালো না-ও হতে পারে

📌টিপস:
BOESL থেকে যাচাই না করা এজেন্সিকে টাকা না দিন
চুক্তিপত্র ভালোভাবে পড়ে তবেই সাইন করুন
পুরাতন ছাত্রদের রিভিউ ও ভিডিও দেখুন

📌শেষ কথা
আপনি যদি কম খরচে এবং নিশ্চিত ভিসা চান তবে BOESL-এর মাধ্যমে যাওয়া সবচেয়ে নিরাপদ পথ। তবে সময় লাগবে এবং প্রতিযোগিতা থাকবে।
আর যদি আপনি দ্রুত সুযোগ খুঁজছেন এবং নিজে সচেতনভাবে যাচাই-বাছাই করতে পারেন, তবে ভালো এজেন্টের মাধ্যমে যাওয়াও একটি কার্যকর পথ হতে পারে।
আপনার অবস্থান, সময়, প্রস্তুতি এবং খরচ করার সামর্থ্য অনুযায়ী পদ্ধতি বেছে নিন। প্রয়োজনে অভিজ্ঞদের মতামত নিতে দ্বিধা করবেন না।

 

৬. বেতন ও সুযোগ-সুবিধা (Salary and Benefits)

📌মূল বেতন:
TITP প্রোগ্রামে অংশগ্রহণকারীরা ‘স্টাফ’ হিসেবে নয়, বরং ‘ট্রেইনি’ বা ইন্টার্ন হিসেবে বিবেচিত হয়। তাই তাদের বেতন নির্ধারণ করা হয় ন্যূনতম মজুরির উপর ভিত্তি করে।

টোকিও ¥160,000 – ¥180,000 ইয়েন।
স্থানীয় প্রদেশ ¥130,000 – ¥150,000 ইয়েন।

📌অন্যান্য সুবিধা:
📍ফ্রি আবাসন বা কম রেন্টে ডরমিটরি: কোম্পানিই অধিকাংশ ক্ষেত্রে বাসস্থান দেয়
📍জাপানিজ স্বাস্থ্য বীমা (健康保険): ডাক্তার, হসপিটাল ৭০% পর্যন্ত কভার
📍কর্মচারী ক্ষতিপূরণ বীমা (労災保険): দুর্ঘটনার ক্ষেত্রে কভারেজ
📍বোনাস (বিরলভাবে, কিছু কোম্পানি দেয়)
📍ট্রান্সপোর্ট খরচ (অনেক ক্ষেত্রে কোম্পানি দেয়)
📍ট্যাক্স ফাইলিংয়ে সহায়তা

📌কেটে নেওয়া অর্থ:
📍আবাসনের ভাড়া: সাধারণত ¥10,000 – ¥25,000
📍খাবারের খরচ: যদি কোম্পানি দেয়, তাহলে কম; না দিলে নিজের খরচে
📍পেনশন (厚生年金): হাফ কোম্পানি দেয়, হাফ কাটা হয়
📍আবাসিক ট্যাক্স (住民税): দ্বিতীয় বছর থেকে শুরু হয়

📌 বাড়তি আয়ের সুযোগ:
ওভারটাইম, সাপ্তাহিক ছুটিতে কাজ, ছুটির দিনে দ্বিগুণ রেট — এগুলোর মাধ্যমে মাসে ¥50,000 পর্যন্ত বাড়তি আয় সম্ভব।

৭. বছর অনুযায়ী লক্ষ্য (Target) ও মূল্যায়ন (Assessment)

TITP ভিসা একটি ধাপে ধাপে উন্নয়নমূলক কাঠামো অনুসরণ করে। প্রতিটি বছর কিছু নির্দিষ্ট মূল্যায়ন ও টেস্টের মধ্য দিয়ে যেতে হয়।

📌TITP Level 1 (প্রথম বছর):
📍ট্রেনিং ভিত্তিক কাজ + ভাষার চর্চা
📍OTIT এর প্রথমবার ইন্সপেকশন
📍Technical Evaluation Test (Basic Level) – পাস করলে TITP Level 2 তে যাওয়া যায়

📌TITP Level 2 (২য় ও ৩য় বছর):
📍মূলধারার কাজ শুরু
📍Periodic OTIT audit
📍Skill Test (Intermediate Level)

📌TITP Level 3 (৪র্থ ও ৫ম বছর):
📍শুধুমাত্র কিছু নির্দিষ্ট খাতে
📍উন্নত দক্ষতা পরীক্ষা (Advanced Test)
📍ভবিষ্যতে SSW তে রূপান্তরের পথ প্রস্তুত হয়

৮. TITP শেষ হলে কি করবেন?

আপনি যদি সফলভাবে TITP-এর ৩-৫ বছর শেষ করেন, তাহলে সাধারণভাবে আপনাকে জাপান ত্যাগ করতে হয়। তবে কিছু বিকল্প আছে:

📌SSW-তে রূপান্তর: ভবিষ্যতের মূল চাবিকাঠি

📌শর্তাবলী:
📍TITP সফলভাবে সম্পন্ন করতে হবে (OTIT থেকে ক্লিয়ারেন্স)
📍SSW Skilling Test পাস করতে হবে (কাগোজে Provisional Record)
📍JLPT N4 বা JFT-Basic Test পাস করতে হবে

📌 SSW ভিসার সুবিধা:
📍বেতন বেশি (¥180,000 – ¥250,000)
📍ভিসা ৫ বছর পর্যন্ত
📍কোম্পানি বদল করা যায়
📍পরিবারকে জাপানে আনা সম্ভব (SSW2)
📍স্থায়ী নাগরিকত্বের পথ তৈরি হয়

👉 SSW হল ভবিষ্যতের জন্য সোনার দরজা, যা TITP-এর অভিজ্ঞতা থাকলে সহজ হয়।

৯. বাংলাদেশ থেকে প্রতারণা ও ঝুঁকি এড়াতে করণীয়

📌সাধারণ প্রতারণার ধরন:
📍ভুয়া এজেন্সি টাকা নিয়ে পালিয়ে যায়
📍জাল ভিসা কেস
📍অতিরিক্ত চার্জ / Hidden Fee
📍চুক্তি না পড়ে সাইন করানো

📌করণীয়:
1. BOESL / BMET রেজিস্টার্ড এজেন্সি খোঁজ করুন
2. কোন কিছুতেই কাগজে সাইন না করে স্ক্যান কপি রাখুন
3. অ্যাডভান্স টাকা দেওয়া এড়িয়ে চলুন
4. বাংলাদেশ দূতাবাস ও OTIT ওয়েবসাইট নিয়মিত দেখুন

error: Content is protected !!