জাপানে ২৬ বছরের অভিজ্ঞতা: নিশ্চিত জীবনের জন্য যে ২টা সিদ্ধান্ত নিয়েছি

জাপানে দীর্ঘমেয়াদি একটা নিশ্চিত জীবন গড়তে যে ২টা বিষয় আমি খুব গুরুত্ব দিয়েছি।
জাপানে ২৬ বছর থাকার পর যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, “ভাই, পরিবার নিয়ে জাপানে দীর্ঘমেয়াদি একটা stable life গড়তে হলে কোন বিষয়গুলো আগে ভাবা উচিত?” আমি অনেক কথা বলতে পারি। ভাষা, চাকরি, investment, সন্তানদের education… সবই গুরুত্বপূর্ণ।
কিন্তু আমার নিজের জীবনের দিকে পিছনে তাকালে, দুইটা সিদ্ধান্তকে আমি একটু আলাদাভাবে দেখি।
শুরুতেই একটা কথা পরিষ্কার করি। প্রত্যেক মানুষের জীবন আলাদা। আপনার চিন্তা, চাহিদা, পরিশ্রম করার ইচ্ছা, family background, financial capacity আমার মতো না।
তাই আমার জীবনে যেটা কাজ করেছে, সেটা আপনার জীবনে ১০০% fit করবে, এমন কথা আমি কখনো বলি না। তবে আমি যেহেতু এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে হেঁটে এসেছি, তাই নিজের অভিজ্ঞতা থেকে দুইটা কথা বলতে পারি।

১. জাপানে দীর্ঘমেয়াদি থাকার সিদ্ধান্ত নিলে নিজের residence status নিয়ে খুব সিরিয়াস হওয়া:
আমার মতে, যোগ্যতা তৈরি করে PR এর দিকে যাওয়া, অথবা নিজের জীবন ও ভবিষ্যতের সাথে মানানসই হলে Japanese citizenship নিয়ে চিন্তা করা খুব গুরুত্বপূর্ণ।
আমি অনেক পরিবার দেখেছি, ১৫-২০ বছর জাপানে থাকার পরও এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি ভাবেনি। আমার সবচেয়ে বেশি চিন্তা হয় তাদের সন্তানদের নিয়ে। বাচ্চা জাপানে জন্মেছে। জাপানিজ ভাষায় বড় হয়েছে। জাপানিজ স্কুলে পড়েছে। বাংলাদেশে গিয়ে হয়তো স্বাভাবিকভাবে জীবন চালানোর মতো বাংলা পড়তে বা লিখতে পারে না।
এমন একটা পরিবারের residence status যদি কোনো কারণে complicated হয়ে যায়, তখন সমস্যাটা শুধু বাবা-মায়ের থাকে না।পুরো পরিবারের জীবন নড়ে যায়।

আমি নিজে প্রথমে PR নিয়েছি। পরে সন্তানদের ভবিষ্যৎ, পরিবারের long-term stability, নিজের জীবন সব চিন্তা করে Japanese citizenship নিয়েছি। আজ আমার চাকরি থাকুক বা না থাকুক, চাকরি বদলাই বা অন্য কিছু করি, visa sponsorship নিয়ে আমাকে চিন্তা করতে হয় না।প্রয়োজনে আমি part-time কাজ করেও জীবন চালাতে পারবো ।
এই freedom এর মূল্য টাকা দিয়ে মাপা কঠিন। পৃথিবীর রাজনৈতিক এবং immigration environment খুব দ্রুত বদলাচ্ছে। আজকের rule আগামী ২০ বছর একই থাকবে, এই guarantee কেউ দিতে পারবে না। তাই আমার চিন্তা খুব simple। সময় থাকতে নিজের legal foundation শক্ত করুন।

২. নিজের বাড়ি:
আবার বলছি, বাড়ি কেনা সবার জন্য সঠিক সিদ্ধান্ত না। কিন্তু আপনি যদি নিশ্চিত হন যে দীর্ঘমেয়াদে জাপানেই থাকবেন, তাহলে নিজের বাড়ির হিসাবটা অন্তত খুব seriously করা উচিত। আমি ২০১২ সালে বাড়ি কিনেছিলাম। তখন অনেকেই আমাকে নিষেধ করেছিল।

বলেছিল, “জাপানে বাড়ি কিনে কি হবে?”

কিন্তু আমি নিজের হিসাব করেছি। Economy বুঝার চেষ্টা করেছি। Location দেখেছি। Long-term cost হিসাব করেছি। তারপর সিদ্ধান্ত নিয়েছি।
বাড়িটা কিনেছিলাম প্রায় ৩,৩০০মান ইয়েন দিয়ে। ১৪ বছর ধরে এখানে থাকছি।

বর্তমানে আশেপাশের market price বিবেচনায় এর value প্রায় ৫,০০০ মান ইয়েন এর কাছাকাছি। অর্থাৎ ১৪ বছর পরিবার নিয়ে থাকলাম।
নিজের মতো করে জীবন কাটালাম। আবার property value-ও বেড়েছে। সোনায় সোহাগা বলতে পারেন।
আর আমার নিজের হিসাব অনুযায়ী, কয়েক বছরের মধ্যে এমন একটা জায়গায় পৌঁছাব যেখানে দীর্ঘ সময়ের housing cost আর asset value মিলিয়ে এই সিদ্ধান্তের আসল সুবিধাটা আরও পরিষ্কার হবে। একটা সময় আসবে বিনা পয়সায় এই বাড়িতে থাকবো ইনশাল্লাহ।
তবে আমার বাড়ির দাম বেড়েছে বলে আপনার বাড়ির দামও বাড়বে, এমন কথা আমি বলছি না।

Recently জাপান interest rate বাড়ানো শুরু করেছে। এটা জাপানের জন্য ভালো হবে। কিন্তু এর প্রভাবে জিনিস পত্রের দাম আরো বাড়বে। মানে আপনার বাড়ি কেনার ডিসিশন আরো সহজ এবং লাভবান হবে।

Location ভুল হলে, বেশি দামে কিনলে, loan structure না বুঝলে বাড়ি financial burden-ও হতে পারে। কিন্তু সঠিক জায়গায়, সঠিক হিসাব করে, long-term থাকার plan নিয়ে বাড়ি কিনলে এটা শুধু একটা building থাকে না। এটা পরিবারের একটা base হয়ে যায়।
আমার স্ত্রী জানে, আমাদের একটা ঘর আছে।

আমার সন্তানরা জানে, তাদের ফিরে আসার একটা জায়গা আছে।
আগামীকাল আমার career এ কি হবে আমি জানি না। Economy কিভাবে বদলাবে, সেটাও জানি না। কিন্তু জীবনের কিছু uncertainty আমি আগেই কমিয়ে রেখেছি। বয়স বাড়ার সাথে সাথে একটা জিনিস বুঝেছি।

নিশ্চিত জীবন মানে জীবনে কোনো সমস্যা থাকবে না, এমন না। নিশ্চিত জীবন মানে হলো, কিছু বড় Potential problemকে সময় থাকতেই ছোট করে রাখা।
আমার জন্য PR, পরে citizenship, আর নিজের বাড়ি…এই দুইটা সিদ্ধান্ত জীবনের অনেক uncertainty কমিয়েছে।
আপনার পথ হয়তো আলাদা হবে। কিন্তু একটা প্রশ্ন আজই নিজেকে করতে পারেন। আপনি কি শুধু জাপানে থাকছেন…
নাকি জাপানে নিজের এবং পরিবারের জন্য একটা দীর্ঘমেয়াদি ভিত্তিও তৈরি করছেন?

দুইটার মধ্যে পার্থক্য অনেক।

সুন্দর দিনের কামনায়। …

error: Content is protected !!