Chapters 91–100
একটি Chapter নির্বাচন করুন। প্রতি Chapter-এ সর্বোচ্চ ২০টি Vocabulary।
বর্তমান JLPT এর জন্য নির্দিষ্ট official Vocabulary list বা প্রতিটি Level এ ঠিক কতটি শব্দ জানতে হবে এমন সংখ্যা JLPT কর্তৃপক্ষ প্রকাশ করে না।
তাই বিভিন্ন বই, course বা website-এ কিছুটা ভিন্ন সংখ্যা দেখতে পারেন।
সাধারণ Study Target হিসেবে নিচের সংখ্যাগুলো ধরতে পারেন:
JLPT Level ভেদে আনুমানিক Vocabulary
N5: প্রায় 800 (নতুন vocabulry)
N4: প্রায় 1,000 (নতুন vocabulry)
N3: প্রায় 1,595 (নতুন vocabulry)
N2: প্রায় 2,000 (নতুন vocabulry)
Japanese Vocabulary কিভাবে শিখবেন ও দীর্ঘদিন মনে রাখবেন?
Japanese শেখার সময় অনেক শিক্ষার্থীর সবচেয়ে বড় সমস্যা হলো Vocabulary পড়ছি, কিন্তু কয়েকদিন পরেই ভুলে যাচ্ছি।
এটা খুবই স্বাভাবিক।
একদিনে ৫০–১০০টা শব্দ মুখস্থ করার চেষ্টা করলে হয়তো সেদিন অনেক কিছু শেখা হয়েছে বলে মনে হবে। কিন্তু Vocabulary শেখার আসল লক্ষ্য আজ কতগুলো শব্দ পড়লেন, সেটা নয়।
আসল লক্ষ্য হলো
এক সপ্তাহ বা এক মাস পরেও শব্দটি দেখে চিনতে পারা, অর্থ বুঝতে পারা এবং প্রয়োজন হলে ব্যবহার করতে পারা।
তাই NihonGo-kun এ আমরা Vocabulary শেখার জন্য একটি সহজ নিয়ম অনুসরণ করার পরামর্শ দিই:
Learn → Understand → Write → Recall → Review → Use
① প্রতিদিন অল্প Vocabulary শিখুন
একদিনে অনেক নতুন শব্দ মুখস্থ করার চেষ্টা করবেন না।
শুরুতে প্রতিদিন 10–15টি নতুন শব্দ যথেষ্ট। অভ্যাস হয়ে গেলে নিজের সময় ও সক্ষমতা অনুযায়ী 15–20টি পর্যন্ত নিতে পারেন।
উদাহরণ:
প্রতিদিন 15টি × 30 দিন = 450টি Vocabulary
অর্থাৎ অল্প অল্প করে নিয়মিত এগোলে কয়েক মাসের মধ্যেই বড় একটি Vocabulary base তৈরি করা সম্ভব।
মনে রাখবেন
50টা শিখে 40টা ভুলে যাওয়ার চেয়ে 15টা শিখে 12টা মনে রাখা ভালো।
② শুধু বাংলা অর্থ মুখস্থ করবেন না
ধরুন আজকের নতুন শব্দ:
決める(きめる)— ঠিক করা / সিদ্ধান্ত নেওয়া
শুধু 決める = সিদ্ধান্ত নেওয়া এভাবে মুখস্থ করবেন না। একটি Vocabulary শেখার সময় অন্তত চারটি বিষয় দেখুন:
① Japanese Word
② Reading
③ বাংলা অর্থ
④ Example Sentence
যেমন:
決める(きめる)
ঠিক করা / সিদ্ধান্ত নেওয়া
旅行の日を決めました。
ভ্রমণের দিন ঠিক করেছি।
এভাবে শেখার ফলে শব্দটি শুধু আলাদা একটি তথ্য হিসেবে নয়, Japanese sentence এর অংশ হিসেবে মনে থাকবে।
③ নতুন শব্দ দিয়ে নিজের Sentence তৈরি করুন
এটি খুব গুরুত্বপূর্ণ একটি অভ্যাস।
NihonGo-kun-এ দেওয়া Example Sentence প্রথমে ভালোভাবে বুঝুন। এরপর সম্ভব হলে নতুন শব্দটি দিয়ে নিজের জীবনের সঙ্গে সম্পর্কিত একটি সহজ sentence তৈরি করুন।
ধরুন শব্দটি:
約束(やくそく)— প্রতিশ্রুতি / কথা / appointment
আপনি লিখতে পারেন:
日曜日に友達と会う約束があります。
রবিবার বন্ধুর সঙ্গে দেখা করার কথা আছে।
নিজের জীবনের সঙ্গে সম্পর্কিত sentence হলে শব্দটির সঙ্গে একটি বাস্তব context তৈরি হয়, তাই মনে রাখাও সহজ হতে পারে। তবে প্রতিটি শব্দ দিয়ে ৫–১০টি sentence বানানোর প্রয়োজন নেই। একটি ভালো, সহজ এবং সঠিক sentence ই যথেষ্ট।
বিশেষ করে যে Vocabulary বারবার ভুল হচ্ছে, সেই শব্দ দিয়ে নিজের sentence বানানোর চেষ্টা করুন।
④ একটি Vocabulary Notebook রাখুন
Digital learning এর পাশাপাশি একটি ছোট Vocabulary Notebook রাখলে ভালো ফল পাওয়া যায়।
Notebook এ লিখতে পারেন:
Vocabulary: 約束
Reading: やくそく
Meaning: কথা / প্রতিশ্রুতি
My Sentence: 友達と約束があります。
⑤ একই শব্দ কি অনেকবার লিখতে হবে?
একটি Japanese শব্দ 10–20 বার করে
必要 必要 必要 必要 必要……
লিখে গেলেই যে Vocabulary দীর্ঘদিন মনে থাকবে, এমন নয়।
Kanji এর shape বা handwriting practice এর জন্য কয়েকবার লেখা কাজে লাগতে পারে। কিন্তু Vocabulary শেখার ক্ষেত্রে না দেখে মনে করার চেষ্টা করা বেশি গুরুত্বপূর্ণ।
তাই আমাদের পরামর্শ:
নতুন শব্দ ২–৩ বার মনোযোগ দিয়ে লিখুন, Reading বলুন, Meaning মনে করুন এবং একটি sentence-এ ব্যবহার করুন। তারপর খাতা বন্ধ করুন।
কিছুক্ষণ পরে নিজেকে পরীক্ষা করুন:
“শব্দটা কি ছিল?”
“Reading কি?”
“অর্থ কি?”
এটাই আসল practice
⑥ উত্তর দেখার আগে নিজে মনে করার চেষ্টা করুন
এটি Vocabulary শেখার সবচেয়ে কার্যকর অভ্যাসগুলোর একটি।
ধরুন সামনে দেখলেন:
経験
সঙ্গে সঙ্গে Reading এবং Meaning দেখে ফেলবেন না।
প্রথমে কয়েক সেকেন্ড ভাবুন—
Reading কি?
Meaning কি?
তারপর উত্তর দেখুন:
経験(けいけん)— অভিজ্ঞতা
আবার উল্টোভাবে নিজেকে পরীক্ষা করুন।
“অভিজ্ঞতা” Japanese এ কি?
মনে করার চেষ্টা করুন:
経験(けいけん)
শুধু বারবার উত্তর দেখার পরিবর্তে নিজের memory থেকে উত্তর বের করার এই practice-কে বলা হয় Active Recall.
⑦ আজ শিখে কাল ভুলে গেলে ভয় পাবেন না
মানুষের মস্তিষ্ক নতুন তথ্য ভুলে যায়। তাই Vocabulary ভুলে যাওয়া মানেই আপনি Japanese শিখতে পারছেন না এমন নয়।
সমাধান হলো Review.
একটি সহজ Review Cycle অনুসরণ করতে পারেন:
Day 1 → নতুন Vocabulary
Day 2 → Review
Day 4 → Review
Day 7 → Weekly Review
Day 14 → Review
Day 30 → Long-term Review
এটাকে সাধারণভাবে Spaced Repetition বলা হয়।
সব Vocabulary একই সংখ্যকবার Review করারও প্রয়োজন নেই। যে শব্দ মনে আছে সেটি কম দেখুন। যে শব্দ ভুল হচ্ছে সেটি বেশি দেখুন।
⑧ Vocabulary তিন ভাগে ভাগ করুন
নিজের Vocabulary-কে তিনটি Status দিতে পারেন:
🟢 Strong
শব্দটি দেখামাত্র Reading এবং Meaning মনে পড়ে। এগুলো বারবার পড়ার দরকার নেই।
🟡 Learning
শব্দটি চেনেন, কিন্তু Reading বা Meaning মনে করতে সময় লাগে। এগুলো নিয়মিত Review করুন।
🔴 Weak
বারবার ভুল হচ্ছে বা একেবারেই মনে থাকছে না। এই শব্দগুলোকে সবচেয়ে বেশি সময় দিন।
Weak Vocabulary-এর ক্ষেত্রে:
আবার Meaning বুঝুন → লিখুন → নিজের Sentence তৈরি করুন → কয়েকদিন ধরে Recall করুন।
এতে আপনার Study Time সেই Vocabulary-তেই বেশি যাবে যেখানে সত্যিই প্রয়োজন।
N5 এ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো basic Japanese Vocabulary শক্ত করা।
Focus করুন:
Reading + Meaning + Basic Sentence
食べる、飲む、行く、来る、学校、先生、今日、明日-এর মতো দৈনন্দিন শব্দ দ্রুত চিনতে শেখার চেষ্টা করুন।
N5 পর্যায়ে খুব complicated sentence বানানোর প্রয়োজন নেই।
সহজ sentenceই ভালো।
🎯 N4 — Vocabulary ব্যবহার করতে শিখুন
N4 থেকে শুধু অর্থ জানলে হবে না।
একটি শব্দ sentence-এর মধ্যে কিভাবে ব্যবহার হচ্ছে সেটাও লক্ষ্য করুন।
Verb, Adjective, Expression এবং দৈনন্দিন জীবনের Vocabulary-এর উপর বিশেষ গুরুত্ব দিন।
N5-এর পুরোনো Vocabulary-ও Review করতে থাকুন।
🎯 N3 — Context-এর দিকে বেশি নজর দিন
N3 থেকে Vocabulary learning কিছুটা বদলে যায়।
শুধু
Japanese → Bangla Meaning মুখস্থ করা যথেষ্ট নয়।
একটি শব্দ কোন situation এ ব্যবহার হয়, কোন শব্দের সঙ্গে naturally আসে এবং কাছাকাছি অর্থের অন্য শব্দ থেকে পার্থক্য কি এসব লক্ষ্য করতে শুরু করুন। এই Level থেকে Reading-এর মধ্যে Vocabulary শেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
🎯 N2 — Meaning-এর পাশাপাশি Usage ও Nuance শিখুন
N2তে Vocabulary অনেক বড় হয়ে যায়।
তাই প্রতিটি শব্দের বাংলা অর্থ মুখস্থ করার চেষ্টা করলে একসময় learning খুব mechanical হয়ে যেতে পারে।
এ পর্যায়ে গুরুত্ব দিন:
Context
Collocation
Synonym
Nuance
Formal / Casual Usage
Written Japanese
News, article, workplace Japanese এবং বিভিন্ন ধরনের Reading-এর মধ্যে নতুন Vocabulary দেখার অভ্যাস তৈরি করুন।
একটি শব্দের অর্থ জানার পাশাপাশি
“Japanese এ এই শব্দটি আসলে কোথায় এবং কিভাবে ব্যবহার হয়?”
এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করুন।
⏰ প্রতিদিনের একটি Practical Routine
প্রায় 30–45 মিনিট সময় থাকলে:
10 মিনিট → পুরোনো Vocabulary Review
15 মিনিট → নতুন 10–20টি Vocabulary
10 মিনিট → না দেখে Recall / Flashcard Practice
5–10 মিনিট → নিজের Sentence / Notebook Practice
সময় কম থাকলে 15–20 মিনিট করলেও সমস্যা নেই।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো;
Regularity.
সপ্তাহে একদিন ৩ ঘণ্টা Vocabulary পড়ার চেয়ে প্রতিদিন 20–30 মিনিট নিয়মিত পড়া সাধারণত বেশি কার্যকর।
🎯 একটি Vocabulary কখন সত্যিই শেখা হয়েছে?
নিজেকে পাঁচটি প্রশ্ন করুন:
① শব্দটি দেখে Reading বলতে পারি?
② বাংলা অর্থ বুঝতে পারি?
③ Sentence-এর মধ্যে দেখলে অর্থ বুঝতে পারি?
④ কয়েকদিন বা কয়েক সপ্তাহ পরেও মনে করতে পারি?
⑤ প্রয়োজন হলে নিজের Japanese sentence-এ ব্যবহার করতে পারি?
প্রথম চারটি পারলে JLPT-এর জন্য শব্দটির উপর ভালো দখল তৈরি হচ্ছে।
পঞ্চমটিও পারলে শব্দটি ধীরে ধীরে আপনার Active Vocabulary হয়ে যাচ্ছে।
🎯 শেষ কথা
Vocabulary শেখাকে শুধু “মুখস্থ করা” হিসেবে দেখবেন না।
একটি নতুন শব্দের সঙ্গে ধীরে ধীরে পরিচিত হন।
দেখুন।
পড়ুন।
অর্থ বুঝুন।
নিজের হাতে লিখুন।
Sentence এর মধ্যে দেখুন।
নিজের Sentence তৈরি করুন।
বই বন্ধ করে মনে করার চেষ্টা করুন।
কয়েকদিন পর আবার Review করুন।
বাস্তব Japanese এ শব্দটি খুঁজে বের করুন।
এই ছোট ছোট কাজ নিয়মিত করলে Vocabulary শুধু পরীক্ষার আগ পর্যন্ত মাথায় থাকবে না ধীরে ধীরে আপনার Japanese-এর অংশ হয়ে যাবে।
NihonGo-kun Vocabulary Formula
Learn → Understand → Write → Recall → Review → Use
সেখানেই Vocabulary শেখার আসল অগ্রগতি।