✿ N3 KANJI PHASES ✿
আপনার সুবিধামতো একটি ফেজ বেছে নিন
ফ্ল্যাশ কার্ড দিয়ে দ্রুত ও সহজে Kanji অনুশীলন করুন!
JLPT N5 থেকে N1 পর্যন্ত Kanji ছোট ছোট ধাপে বারবার দেখে দ্রুত রিভিশন করুন এবং মনে রাখুন।
একটা বিষয় শুরুতেই পরিষ্কার থাকা ভালো।
বর্তমান JLPT এর জন্য নির্দিষ্ট official Kanji list বা প্রতিটি Level এ ঠিক কতটি শব্দ জানতে হবে এমন সংখ্যা JLPT কর্তৃপক্ষ প্রকাশ করে না।
তাই বিভিন্ন বই, course বা website-এ কিছুটা ভিন্ন সংখ্যা দেখতে পারেন।
সাধারণ Study Target হিসেবে নিচের সংখ্যাগুলো ধরতে পারেন:
JLPT Level ভেদে আনুমানিক Kanji
📍N5: প্রায় 80 (নতুন Kanji)
📍N4: প্রায় 167 (নতুন Kanji)
📍N3: প্রায় 370 (নতুন Kanji)
📍N2: প্রায় 400 (নতুন Kanji)
Japanese শেখার সময় Kanji অনেক শিক্ষার্থীর কাছেই সবচেয়ে কঠিন অংশ মনে হয়।
একটি Kanji দেখলেন।
Meaning শিখলেন।
Onyomi, Kunyomi পড়লেন।
কয়েকবার লিখলেন।
কিন্তু দুই দিন পর আবার দেখলে মনে হলো—
“এটা কি Kanji ছিল?”
এটা খুবই স্বাভাবিক।
Kanji শেখার সবচেয়ে বড় ভুল হলো একটি Kanji কে শুধু একটি চিহ্ন + অর্থ + কয়েকটি Reading হিসেবে মুখস্থ করার চেষ্টা করা।
Kanji আসলে Vocabulary এবং Japanese sentence এর সঙ্গে মিলিয়ে শিখলে অনেক বেশি কাজে আসে।
তাই NihonGo-kunএ Kanji শেখার জন্য আমরা এই সহজ পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দিই:
See → Understand → Read → Write → Recall → Review → Use
JLPTএর জন্য ঠিক কতটি Kanji জানা প্রয়োজন?
একটি বিষয় শুরুতেই পরিষ্কার থাকা ভালো।
বর্তমান JLPTএর জন্য নির্দিষ্ট official Kanji list বা প্রতিটি Levelএ ঠিক কতটি Kanji জানতে হবে—এমন তালিকা JLPT কর্তৃপক্ষ প্রকাশ করে না। তাই বিভিন্ন বই, course এবং websiteএ Kanjiএর সংখ্যা কিছুটা আলাদা দেখতে পারেন।
এ কারণে কোনো একটি সংখ্যাকে “Official JLPT Kanji সংখ্যা” হিসেবে না দেখে Study Target হিসেবে দেখা ভালো।
NihonGo-kun এ প্রতিটি Level এর Kanji curriculum সেই Level এর প্রয়োজনীয় Reading, Vocabulary এবং practical Japanese বোঝার উপযোগী করে সাজানো হয়েছে।
মূল লক্ষ্য শুধু—
“আমি ৫০০টা Kanji পড়েছি”
এটা নয়।
বরং লক্ষ্য হওয়া উচিত
Kanji দেখলে চিনতে পারছি কি?
Meaning বুঝতে পারছি কি?
পরিচিত Vocabulary এর মধ্যে Reading বুঝতে পারছি কি?
① প্রতিদিন অল্প Kanji শিখুন
একদিনে অনেক Kanji শেখার চেষ্টা করবেন না।
Vocabularyএর তুলনায় একটি Kanji শেখার সময় আপনাকে আরও কয়েকটি বিষয় একসঙ্গে বুঝতে হয়:
Kanjiএর shape
Meaning
Onyomi
Kunyomi
Stroke order
সেই Kanji দিয়ে তৈরি Vocabulary
তাই শুরুতে প্রতিদিন ৩–৫টি নতুন Kanji যথেষ্ট। সময় এবং অভ্যাস বাড়লে নিজের সক্ষমতা অনুযায়ী সংখ্যা বাড়াতে পারেন।
৫টি Kanji ভালোভাবে শেখা ২০টি Kanji শুধু একবার দেখে যাওয়ার চেয়ে বেশি কার্যকর।
② Kanji শুধু Meaning দিয়ে মুখস্থ করবেন না
ধরুন আজকের Kanji:
食
শুধু
食 = খাওয়া
এভাবে মুখস্থ করলে শেখাটা অসম্পূর্ণ থেকে যায়। একটি নতুন Kanji শেখার সময় অন্তত এগুলো দেখুন:
Kanji: 食
Meaning: খাওয়া / খাদ্য
Kunyomi: た・べる
Onyomi: ショク
এরপর Vocabulary দেখুন:
食べる(たべる)— খাওয়া
食事(しょくじ)— খাবার / meal
食品(しょくひん)— খাদ্যপণ্য
এখন 食 আর শুধু একটি আলাদা Kanji নয়।
আপনি দেখতে পাচ্ছেন Kanji টি বাস্তব Japanese word এর মধ্যে কিভাবে কাজ করছে। এটাই বেশি গুরুত্বপূর্ণ।
③ সব Onyomi ও Kunyomi একসঙ্গে মুখস্থ করবেন না
এটি Kanji শেখার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ।
অনেক Kanji এর একাধিক Reading থাকে। নতুন শিক্ষার্থীরা প্রায়ই একটি Kanji দেখেই তার সব Onyomi এবং Kunyomi একসঙ্গে মুখস্থ করার চেষ্টা করেন।
এতে learning unnecessarily কঠিন হয়ে যায়।
যেমন:
生
এই Kanjiএর অনেক Reading আছে। সবগুলো একদিনে মুখস্থ করার পরিবর্তে Vocabularyএর মাধ্যমে Reading শিখুন।
先生(せんせい)
学生(がくせい)
生きる(いきる)
生まれる(うまれる)
এভাবে বারবার বিভিন্ন শব্দে 生 দেখলে Reading ধীরে ধীরে naturally পরিচিত হয়ে যাবে।
তাই নিয়ম:
Reading list মুখস্থ করার চেয়ে Reading + Vocabulary pair শেখা বেশি কার্যকর।
④ Kanjiএর Shape লক্ষ্য করুন
Kanji শুধু চোখ বুলিয়ে পড়বেন না।
একটু সময় নিয়ে দেখুন । Kanjiটি কোন অংশ দিয়ে তৈরি?
যেমন:
休
দেখলে পাওয়া যায়:
亻 + 木
মানুষ + গাছ
এ ধরনের structure লক্ষ্য করলে Kanji এর visual memory তৈরি হতে সাহায্য করে।
আবার:
明
日 + 月
এইভাবে Kanji এর component বা পরিচিত অংশগুলো খুঁজে দেখার অভ্যাস করুন।
তবে প্রতিটি Kanji এর জন্য জোর করে গল্প বানানোর প্রয়োজন নেই। যেখানে component বা visual association সত্যিই সাহায্য করে, সেখানে ব্যবহার করুন।
⑤ Radical চিনুন, কিন্তু Radical নিয়েই আটকে থাকবেন না
Radical Kanji চিনতে এবং dictionary lookup করতে সাহায্য করে।
যেমন:
海 → 氵
話 → 言
林 → 木
একই ধরনের component বারবার দেখলে নতুন Kanji এর structure চিনতে সহজ হয়।
কিন্তু একটি সাধারণ ভুল হলো Radical এর নাম, history এবং classification শেখাতেই এত সময় দেওয়া যে আসল Kanji learning পিছিয়ে যায়।
JLPT learner হিসেবে Radical কে Kanji বোঝার একটি tool হিসেবে ব্যবহার করুন। এটাকে আলাদা memorization burden বানাবেন না।
⑥ Stroke Order দেখে কয়েকবার লিখুন
Kanji শেখার সময় handwriting এখনও উপকারী।
কিন্তু একটি Kanji ২০–৩০ বার লিখলেই সেটি দীর্ঘদিন মনে থাকবে, এমন নিশ্চয়তা নেই।
NihonGo-kun এর Stroke Guide দিয়ে প্রথমে stroke order দেখুন। তারপর Writing Practice ব্যবহার করে নিজে লেখার চেষ্টা করুন।
নতুন Kanji হলে কয়েকবার মনোযোগ দিয়ে লেখা যথেষ্ট হতে পারে। লেখার সময় শুধু হাত চালাবেন না।
মনে মনে বলুন:
Meaning কি?
Reading কি?
এই Kanji দিয়ে কোন Vocabulary জানি? এতে Writing এবং Memory একসঙ্গে কাজ করবে।
⑦ Kanji না দেখে লিখতে চেষ্টা করুন
শুধু দেখে দেখে লেখা recognition তৈরি করে। কিন্তু Kanji সত্যিই মনে আছে কি না জানতে হলে মাঝে মাঝে না দেখে লিখতে হবে।
ধরুন শিখলেন:
時
Kanji টি কিছুক্ষণ দেখুন। তারপর screen বা বই বন্ধ করুন।
এবার লিখতে চেষ্টা করুন:
時
তারপর আসল Kanji এর সঙ্গে মিলিয়ে দেখুন। ভুল হলে সমস্যা নেই। বরং কোথায় ভুল করেছেন সেটা দেখাই learningএর গুরুত্বপূর্ণ অংশ।
⑧ Kanji দেখে আগে নিজে মনে করার চেষ্টা করুন
ধরুন সামনে দেখলেন:
経験
সঙ্গে সঙ্গে Reading বা Meaning দেখবেন না।
নিজেকে কয়েক সেকেন্ড সময় দিন।
Reading কি?
けいけん
Meaning কি?
অভিজ্ঞতা
তারপর উত্তর দেখুন। একইভাবে শুধু Kanji → Meaning নয়, উল্টোভাবেও practice করতে পারেন।
“অভিজ্ঞতা” Japanese এ কি?
経験(けいけん)
Memory থেকে উত্তর বের করার এই practice ই Active Recall.
শুধু বারবার Kanji দেখে যাওয়ার চেয়ে এটি অনেক বেশি useful study habit।
⑨ Kanji আলাদা করে নয়, Vocabularyএর মধ্যে শিখুন
এটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলোর একটি।
ধরুন নতুন Kanji:
決
শুধু
決 = decide
মুখস্থ না করে Vocabulary দেখুন:
決める(きめる)— ঠিক করা
決まる(きまる)— ঠিক হওয়া
決定(けってい)— সিদ্ধান্ত / নির্ধারণ
এখন আপনি একই Kanji বিভিন্ন Japanese wordএর মধ্যে দেখছেন।
এর ফলে একসঙ্গে তিনটি জিনিস শেখা হচ্ছে:
Kanji + Reading + Vocabulary
এভাবে শেখা JLPT Readingএর জন্যও অনেক বেশি practical.
⑩ Example Sentenceএর মধ্যে Kanji দেখুন
Kanji শেখার পর NihonGokunএর example sentence দেখুন।
যেমন:
決める
旅行の日を決めました。
ভ্রমণের দিন ঠিক করেছি।
এখন 決 শুধু একটি character নয়।
আপনি দেখতে পাচ্ছেন এটি বাস্তব Japanese sentenceএর মধ্যে কিভাবে ব্যবহার হচ্ছে।
N3 থেকে এটি আরও গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ higher level এ isolated Kanji knowledgeএর চেয়ে word recognition এবং context অনেক বেশি গুরুত্বপূর্ণ।
⑪ একটি Kanji Notebook রাখতে পারেন
Digital learning এর পাশাপাশি ছোট একটি notebook কাজে আসতে পারে।
একটি সহজ format:
Kanji: 決
Meaning: সিদ্ধান্ত / ঠিক করা
Kun: き・める
On: ケツ
Vocabulary: 決める、決定
My Example: 旅行の日を決めました。
প্রতিটি Kanji নিয়ে পুরো পৃষ্ঠা লিখতে হবে না। Notebook এমন হওয়া উচিত যাতে কয়েক মিনিটের মধ্যে Review করা যায়।
⑫ আজ শিখে কয়েকদিন পরে ভুলে গেলে সমস্যা নেই
Kanji ভুলে যাওয়া learning processএর স্বাভাবিক অংশ।
সমাধান হলো
Review
একটি সহজ Review Cycle হতে পারে:
Day 1 → নতুন Kanji
Day 2 → Review
Day 4 → Review
Day 7 → Weekly Review
Day 14 → Review
Day 30 → Longterm Review
তবে সব Kanji একই সংখ্যকবার Review করার প্রয়োজন নেই। যেটা সহজে মনে থাকে সেটিতে কম সময় দিন। যেটা বারবার ভুল হচ্ছে সেটি বেশি Review করুন।
⑬ Kanji তিন ভাগে ভাগ করুন
নিজের Kanjiকে তিনটি Status দিতে পারেন:
🟢 Strong
Kanji দেখলে Meaning এবং পরিচিত Reading দ্রুত মনে পড়ে।
এগুলো কম Review করুন।
🟡 Learning
Kanji চিনতে পারেন, কিন্তু Meaning বা Reading মনে করতে সময় লাগে।
এগুলো নিয়মিত Review করুন।
🔴 Weak
Kanji বারবার ভুল হচ্ছে, অন্য Kanjiএর সঙ্গে গুলিয়ে যাচ্ছে, অথবা Reading মনে থাকছে না। এগুলোতে বেশি সময় দিন।
Weak Kanji হলে আবার:
Shape দেখুন → Meaning বুঝুন → Stroke দেখুন → লিখুন → Vocabulary দেখুন → Recall করুন → Review করুন
⑭ দেখতে কাছাকাছি Kanji পাশাপাশি Compare করুন
Japaneseএ অনেক Kanji দেখতে কাছাকাছি।
যেমন:
土 / 士
未 / 末
人 / 入
日 / 目
এগুলো আলাদা আলাদা মুখস্থ করার পাশাপাশি পাশাপাশি রেখে difference দেখুন।
নিজেকে প্রশ্ন করুন:
কোন stroke লম্বা?
কোন অংশের position আলাদা?
Meaning কি?
কোন Vocabularyতে ব্যবহার হয়? এভাবে comparison করলে confusion অনেক কমে।
🎯 N5 — Kanjiএর Foundation তৈরি করুন
N5 এ লক্ষ্য হওয়া উচিত basic Kanji দেখে ভয় না পাওয়া।
Focus করুন:
Shape + Basic Meaning + Common Reading + Common Vocabulary
যেমন:
日、月、人、山、川、学校、先生、食、飲、行
সব Reading মুখস্থ করার প্রয়োজন নেই। N5 Vocabularyতে যে Reading বেশি ব্যবহার হচ্ছে, আগে সেটি শক্ত করুন।
🎯 N4 — Kanji থেকে Word চিনতে শিখুন
N4 থেকে Kanji আলাদা character হিসেবে না দেখে Vocabularyএর অংশ হিসেবে বেশি শেখার চেষ্টা করুন।
একটি Kanji দিয়ে তৈরি common words লক্ষ্য করুন।
আগের N5 Kanji ও নিয়মিত Review করুন।
কারণ নতুন Level শুরু মানে আগের Kanji শেষ হয়ে যাওয়া নয়।
🎯 N3 — Kanji + Vocabulary + Context একসঙ্গে শিখুন
N3 থেকে শুধু individual Kanji Meaning জানা যথেষ্ট নয়।
Readingএর মধ্যে দ্রুত compound word চিনতে শেখা গুরুত্বপূর্ণ।
যেমন Kanji আলাদা করে চিনলেও:
経験
関係
必要
場合
説明
এই শব্দগুলো দ্রুত পড়তে না পারলে Readingএর গতি কমে যাবে। তাই N3 থেকে Kanji study এর বড় অংশ হওয়া উচিত:
Kanji → Vocabulary → Sentence → Reading Context
🎯 N2 — Word Recognition এবং Reading Speed বাড়ান
N2 পর্যায়ে প্রতিটি Kanji নিয়ে অনেক সময় ধরে isolated study করা practical নয়। এখানে লক্ষ্য ধীরে ধীরে বদলাবে।
Focus করুন:
Compound Vocabulary
Multiple Readings
Context
Similar Kanji
Written Japanese
Reading Speed
News, article, workplace Japanese এবং বিভিন্ন Reading materialএর মধ্যে Kanji দেখার অভ্যাস তৈরি করুন।
আপনার লক্ষ্য হবে—
Kanji দেখলাম → Word চিনলাম → Meaning বুঝলাম
এই process যত দ্রুত হবে, Reading তত সহজ হবে।
⏰ প্রতিদিনের একটি Practical Kanji Routine
প্রায় 30–45 মিনিট সময় থাকলে:
10 মিনিট → পুরোনো Kanji Review
10–15 মিনিট → নতুন 3–5টি Kanji
5–10 মিনিট → Stroke / Writing Practice
10 মিনিট → Vocabulary + Example Sentence
5 মিনিট → না দেখে Recall
সময় কম থাকলে 15–20 মিনিটও যথেষ্ট।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো:
Regularity
সপ্তাহে একদিন ৩ ঘণ্টা Kanji পড়ার চেয়ে প্রতিদিন অল্প সময় Kanjiএর সঙ্গে থাকা সাধারণত বেশি কার্যকর।
🎯 একটি Kanji কখন সত্যিই শেখা হয়েছে?
নিজেকে এই প্রশ্নগুলো করুন:
① Kanji দেখলে চিনতে পারি?
② Basic Meaning মনে পড়ে?
③ পরিচিত Vocabularyএর মধ্যে Reading বলতে পারি?
④ Kanji দিয়ে তৈরি কয়েকটি common word চিনতে পারি?
⑤ Sentenceএর মধ্যে দেখলে wordএর Meaning বুঝতে পারি?
⑥ কয়েকদিন বা কয়েক সপ্তাহ পরেও মনে থাকে?
⑦ প্রয়োজন হলে Kanjiটি লিখতে পারি?
সবগুলো একই দিনে perfect হওয়া প্রয়োজন নেই। প্রথমে Recognition, তারপর Reading এবং Vocabulary, এরপর ধীরে ধীরে Recall ও Writing শক্ত করুন।
🎯 শেষ কথা
Kanji শেখাকে শুধু
Kanji → Meaning → Reading
এই তিনটি জিনিস মুখস্থ করার কাজ হিসেবে দেখবেন না।
একটি Kanjiএর সঙ্গে ধীরে ধীরে পরিচিত হন।
দেখুন।
Shape লক্ষ্য করুন।
অর্থ বুঝুন।
Reading শুনুন।
Stroke Order দেখুন।
নিজের হাতে লিখুন।
Vocabularyএর মধ্যে দেখুন।
Sentenceএর মধ্যে পড়ুন।
না দেখে মনে করার চেষ্টা করুন।
কয়েকদিন পর আবার Review করুন।
বাস্তব Japaneseএ Kanjiটি খুঁজে বের করুন।
একই Kanji যতবার বিভিন্ন Vocabulary এবং sentence এর মধ্যে দেখবেন, সেটি তত বেশি পরিচিত হয়ে উঠবে।
NihonGo-kun Kanji Formula
See → Understand → Read → Write → Recall → Review → Use
Kanji কে শুধু পরীক্ষার জন্য মুখস্থ না করে Japanese পড়া ও বোঝার একটি tool হিসেবে ব্যবহার করতে শেখাই হলো আসল অগ্রগতি।