JLPT N5 তিন মাসে সম্পূর্ণ প্রস্তুতির সাপ্তাহিক রোডম্যাপ

প্রথম ২ মাস থাকবে শেখার ধাপ (Learning Phase)
শেষ ১ মাস থাকবে পরিপূর্ণ রিভিশন, প্র্যাকটিস ও মক টেস্ট (Revision + Practice Phase)
প্রতিদিন ৩–৪ ঘণ্টা সময় ব্যয় করা হবে ধরে পরিকল্পনা সাজানো হয়েছে

📘 সপ্তাহ ১: হিরাগানা শুরু + শব্দভাণ্ডার শুরু
হিরাগানা: প্রতিদিন ১০টি অক্ষর শেখা → ৫ দিনে শেষ
প্রতিদিন ২০টি N5 শব্দ মুখস্থ শুরু
দৈনিক ৩০ মিনিট করে হিরাগানা লেখা অনুশীলন
Basic greetings শিখুন: おはよう, こんにちは, ありがとう

📘 সপ্তাহ ২: কাতাকানা শেখা + ব্যাকরণ শুরু
কাতাকানা: ১০টি করে শিখুন, ৫ দিনে শেষ
ব্যাকরণ: です, ます, は, が, を ব্যাখ্যা সহ শেখা
বাক্য গঠন: প্রতিদিন ৫টি করে ছোট বাক্য লিখুন
Listening: সহজ JLPT N5 অডিও শোনা শুরু করুন

📘 সপ্তাহ ৩: Kanji ও Grammar বিস্তার
Kanji: ১০টি Kanji প্রতিদিন + Flashcard review
ব্যাকরণ: に, で, と, から, まで শেখা
Vocabulary: প্রতিদিন ২৫টি নতুন শব্দ
Speaking practice: আয়নার সামনে নিজে নিজে বলা

📘 সপ্তাহ ৪: বাক্য বিশ্লেষণ + সংযুক্ত অনুশীলন
আগের ব্যাকরণ দিয়ে প্রতিদিন ৫টি সংযুক্ত বাক্য তৈরি
Listening & Shadowing: শুনে অনুকরণ করে উচ্চারণ অনুশীলন
Kanji রিভিশন: প্রতিদিন ৩০টি পুরাতন Kanji revise
১ ঘণ্টা করে Weekly Test দিন Vocabulary + Grammar

📘 সপ্তাহ ৫: Tense, Adjective ও Question Words
ব্যাকরণ: ました, ません, い/な অ্যাডজেকটিভ, どこ, いつ, なに
Vocabulary: স্থান, সময়, সংখ্যা সম্পর্কিত শব্দ
Reading practice: ছোট পাঠ্যাংশ পড়া শুরু
Speaking: শব্দ দিয়ে প্রশ্ন তৈরি করুন এবং উত্তর দিন

📘 সপ্তাহ ৬: দৈনন্দিন বিষয়ভিত্তিক অনুশীলন
Kanji: খাবার, সময়, গৃহস্থালি সম্পর্কিত Kanji শেখা
Listening: রেস্টুরেন্ট, স্টেশনে কথোপকথন শোনা
Grammar mix: যতগুলো grammar শিখেছেন তা দিয়ে দৈনিক এক প্যারাগ্রাফ তৈরি
Flashcard app দিয়ে Vocabulary daily test

📘 সপ্তাহ ৭: Mini Mock Test + আত্মবিশ্লেষণ
১টি Mini JLPT N5 Test দিন (Reading + Listening)
ভুল চিহ্নিত করে সে grammar ও শব্দ আবার পড়ুন
Speaking: ছোট গল্প বা অভিজ্ঞতা বলার অনুশীলন
Writing: ছবি দেখে জাপানিতে ৫টি বাক্য লিখুন

📘 সপ্তাহ ৮: Consolidation Week
সব Kanji একবার revise করুন
Grammar chart তৈরি করুন ও প্রতিদিন রিভিশন
Vocabulary: শিখা ৮০০+ শব্দ flashcard দিয়ে একঘণ্টা রিভিশন
Listening: Full-length audio শুনে প্রশ্নের উত্তর দিন

🔁 মাস ৩ (সপ্তাহ ৯–১২): রিভিশন + প্র্যাকটিস + মক টেস্ট

✅ সপ্তাহ ৯: Vocabulary + Grammar Deep Review
প্রতিদিন ২০০ শব্দের ফ্ল্যাশকার্ড রিভিশন
প্রতিদিন ১০টি grammar point রিভাইভ করুন এবং ৫টি বাক্য লিখে চর্চা করুন
Listening: প্রতি দিন ২০ মিনিট Full N5 Conversation
Speaking Challenge: ৩ টপিকে নিজে নিজে ২ মিনিট করে বলা

✅ সপ্তাহ ১০: Kanji + Listening Intensive
Kanji drill: প্রতিদিন ৩০–৫০ Kanji revise
Listening Practice: JLPT N5 Listening Mock (2 সেট)
Grammar quiz দিন দিনে ১টা
Vocabulary mistake notebook তৈরি করুন – যেখানে বারবার ভুল হয়

✅ সপ্তাহ ১১: Full Mock Test Week
JLPT N5 Full Mock Test দিন (Reading + Grammar + Listening)
টেস্টের ভুলগুলো টপিক ধরে ধরে সংশোধন করুন
Speaking: বন্ধুর সঙ্গে বা নিজে voice record করে conversation অনুশীলন
Writing: “আমার পরিবার”, “আমার একটি দিন” – এমন টপিকে ৮–১০ লাইন লিখুন

✅ সপ্তাহ ১২: Final Week – পরীক্ষা প্রস্তুতি
দিনে ১টা করে পুরো JLPT mock test দিন (সর্বমোট ৩ বার)
ভুলের ওপর ফোকাস, নতুন কিছু শেখা বন্ধ
রাতে ৩০ মিনিট Vocabulary review (Flashcard only)
শারীরিক ও মানসিক প্রস্তুতির দিকে নজর দিন – বিশ্রাম নিন, আত্নবিশ্বাস তৈরি করুন

error: Content is protected !!