জাপানে ফুরুসাতো নোজেই (ふるさと納税) কি? বাংলাদেশিদের জন্য ট্যাক্স সেভিং গাইড
🎯ফুরুসাতো নোজেই (ふるさと納税) কি?
জাপানে থাকার পর আমরা নিয়মিত অনেক ধরনের ট্যাক্স দেই। কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না যে, এই ট্যাক্সের একটা অংশ খুব বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করে নিজের জন্য গিফট নেওয়া যায় এবং একই সাথে জাপানের স্থানীয় অঞ্চলগুলোকে সাহায্য করা যায়। এবং পরের বছর কিছু ট্যাক্স বেনিফিট পাওয়া যায়।
এই ব্যবস্থার নাম হলো ふるさと納税 (Furusato Nozei)।
অনেক Bangladeshi ভাইবোন মনে করেন,
“এটা বুঝি খুব জটিল”
“জাপানি না জানলে করা যাবে না”
“স্টুডেন্ট হলে করা যায় না”
আসলে বাস্তবতা ভিন্ন। এই আর্টিকেলে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুব সহজভাবে ব্যাখ্যা করছি।
🎯ふるさと納税 (ফুরুসাতো নোজেই) আসলে কি?
সহজ ভাষায় বললে,
ふるさと納税 মানে হলো
আপনি আপনার দেওয়া ট্যাক্সের একটা অংশ আগেই জাপানের কোনো শহর বা গ্রামের নামে দিয়ে দিবেন, আর এর বিনিময়ে সেই এলাকা থেকে গিফট (返礼品) পাবেন। এবং পরের বছর কিছু ট্যাক্স বেনিফিট পাবেন।
এই উপহার হতে পারে
– চাল
– ফল
– মাংস
– মাছ
– মিষ্টি
– জুস
– এমনকি Amazon gift card-এর মতো পয়েন্টও (কিছু ক্ষেত্রে)
গুরুত্বপূর্ণ কথা হলো,
👉 এটা কোনো আলাদা দান না
👉 এটা অতিরিক্ত ট্যাক্স না
আপনি যে ট্যাক্স এমনিতেই দিতেন, সেই ট্যাক্সেরই অংশ।
🎯জাপান সরকার কেন এই ব্যবস্থা চালু করেছে?
জাপানে বড় সমস্যা হলো
– গ্রাম ও ছোট শহর থেকে মানুষ বড় শহরে চলে যাচ্ছে
– গ্রামের জনসংখ্যা কমে যাচ্ছে
– স্থানীয় অর্থনীতি দুর্বল হচ্ছে
এই সমস্যা সমাধানের জন্য সরকার চিন্তা করলো,
“যদি মানুষ নিজে পছন্দ করে কোনো গ্রাম বা শহরে ট্যাক্স দিতে পারে, তাহলে সেই এলাকাগুলো বাঁচবে।”
সেখান থেকেই শুরু হলো ふるさと納税।
🎯এটাকি ভাবে কাজ করে? (সহজ উদাহরণ)
ধরি আপনার অবস্থা এমন:
– আপনি জাপানে কাজ করেন
– বছরে আপনার ট্যাক্স হয় আনুমানিক 200,000 ইয়েন
এখন আপনি চাইলে,
এর মধ্যে ধরুন 50,000 ইয়েন, জাপানের কোনো এক শহরে ふるさと納税 হিসেবে দিতে পারেন
এর ফলাফল:
আপনি সেই শহর থেকে উপহার পাবেন (ধরা যাক 15,000–20,000 ইয়েন মূল্যের খাবার বা অন্য গিফট যেটা আপনি পছন্দ করবেন। )
পরের বছর আপনার ট্যাক্স থেকে ওই 50,000 ইয়েন সমন্বয় হয়ে যাবে
বাস্তবে আপনার অতিরিক্ত খরচ হবে মাত্র 2,000 ইয়েন
এই 2,000 ইয়েনকে বলা হয় 自己負担額 (নিজের পকেট থেকে দেওয়া অংশ)
🎯তাহলে প্রশ্ন আসে – এটা কি আগাম ট্যাক্স দেওয়া?
হ্যাঁ, একদম ঠিক বুঝেছেন।
ふるさと納税 মানে হলো
আমি পরের বছরের ট্যাক্সের একটা অংশ আগেই দিয়ে দিলাম।
তাই এটাকে বলা যায়
👉 Tax advance system
👉 কিন্তু কোনো ক্ষতি নেই, কারণ পরে সেটাই হিসাবের মধ্যে চলে আসে
🎯কে কে ふるさと納税 (ফুরুসাতো নোজেই) করতে পারে?
এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
যোগ্যতা (Eligibility):
📍আপনি ふるさと納税 করতে পারবেন যদি:
📍আপনি জাপানে থাকেন
📍আপনার আয় আছে
📍আপনি ট্যাক্স দেন
👉 住民税 (জুমিনজেই) – বাসিন্দা কর
👉 所得税 (শোতোকুজেই) – আয়কর
🎯 স্টুডেন্টরা কি ふるさと納税 করতে পারে?
পরিস্থিতির ওপর নির্ভর করে।
স্টুডেন্ট যদি:
– পার্টটাইম কাজ করেন
– এবং বছরে আয় করের সীমার নিচে থাকে
তাহলে:
👉 তারা সাধারণত ট্যাক্স দেয় না
👉 ফলে ふるさと納税 করলে লাভ হবে না
কারণ:
আপনি যদি ট্যাক্সই না দেন, তাহলে সমন্বয় হবে কি দিয়ে?
কিন্তু,
যদি কোনো স্টুডেন্ট:
– সপ্তাহে অনেক ঘন্টা কাজ করেন
– বা আয় করযোগ্য সীমা ছাড়িয়ে যায়
তাহলে তারা করতে পারেন।
🎯 কোন ট্যাক্স দিতে হয় ふるさと納税 করার জন্য?
মূলত দুই ধরনের ট্যাক্স দরকার:
📍住民税 (জুমিনজেই) – বাসিন্দা কর
📍所得税 (শোতোকুজেই) – আয়কর
এই দুই ট্যাক্সের উপর ভিত্তি করেই
আপনার সর্বোচ্চ কত টাকা ふるさと納税 করতে পারবেন, সেটা নির্ধারিত হয়।
🎯 কত টাকা পর্যন্ত donation করা যাবে?
এটা নির্ভর করে:
– আপনার বার্ষিক আয়
– আপনি সিঙ্গেল না পরিবারসহ
– ডিপেন্ডেন্ট আছে কি না
সাধারণভাবে বলা যায়:
– আয় যত বেশি
– ふるさと納税 সীমাও তত বেশি
আপনি Rakuten এর এই ক্যালকুলেটর থেকে কত টাকা দিতে পারবেন সেটা ক্যালকুলেট করে নিতে পারেন।
Click > Rakuten Calculator
আপনি শুধু আয় লিখলেই সীমা দেখিয়ে দেয়।
🎯 ふるさと納税-র সময়সীমা (Timeline)
কখন থেকে কখন গিফট (donation) কিনতে পারবেন?
সময়কাল:
👉 ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত
মানে:
• বছরের যেকোনো দিন কিনতে পারবেন
• জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ… ডিসেম্বর—সবই ঠিক
কিন্তু একটা শর্ত আছে:
৩১ ডিসেম্বর রাত ১১:৫৯ (Japan time)-এর আগে পেমেন্ট শেষ হতে হবে
পেমেন্ট দেরি হলে সেটা পরের বছরের হিসাব হয়ে যাবে।
🎯 কোন বছরের ট্যাক্সের সাথে সেটি গণনা হবে?
ধরি:
• আপনি 2026 সালের ১ জানুয়ারি–৩১ ডিসেম্বর এর মধ্যে donation করলেন
তাহলে:
👉 সেটি 2026 সালের আয় ও ট্যাক্স এর সাথে গণনা হবে
👉 2027 সালে ট্যাক্স কমবে
এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট।
🎯 গিফট কখন পাওয়া যায়?
Donation করার পর:
• সাধারণত ২–৬ সপ্তাহের মধ্যে
• কিছু গিফট (চাল, মাংস) সময় নিতে পারে
• Seasonal ফল হলে সময় একটু বেশি লাগতে পারে
গিফট আসা ট্যাক্সের সাথে সম্পর্কিত না।
গিফট না পেলেও ট্যাক্স হিসাব ঠিকই হয়।
🎯 কাগজপত্র (Certificate) কখন আসে?
Donation করার পর:
• ১–৩ সপ্তাহের মধ্যে
• ডাকযোগে আসে
এই কাগজটা খুব গুরুত্বপূর্ণ:
👉 One-stop বা 確定申告-র জন্য দরকার
🎯 One-Stop 特例制度 এর টাইমলাইন
আপনি যদি One-Stop ব্যবহার করেন:
• প্রতিটি শহরের ফর্ম পূরণ করতে হবে
• ডেডলাইন: জানুয়ারি ১০
মানে:
👉 31 ডিসেম্বর পর্যন্ত donation
👉 10 জানুয়ারির মধ্যে ফর্ম পাঠানো (আপনি যদি ইন্টারনেট থেকে করেন , তাহলে আপনাকে পাঠাতে হবে না)
🎯 確定申告 (Tax Return) এর টাইমলাইন
আপনি যদি:
• 5টির বেশি শহরে donation করেন
• অথবা One-Stop মিস করেন
তাহলে:
• 確定申告 সময়: ফেব্রুয়ারি মাঝামাঝি – মার্চ মাঝামাঝি
• সব donation certificate লাগবে
এই সময় tax office বা অনলাইনে করতে হয়।
🎯 ট্যাক্স কমা কখন দেখা যাবে?
এইটা একটু ধৈর্যের বিষয়।
Income tax (所得税)
• কখনো মাঝামাঝি সময়ে রিফান্ড আসে
• অথবা year-end adjustment-এ দেখা যায়
Resident tax (住民税)
• পরের বছরের জুন থেকে
• মাসিক ট্যাক্স কমে যায়
অনেকে ভুল করে ভাবেন:
“এখনো কেন কমলো না?”
👉 কারণ resident tax সবসময় জুন থেকে শুরু হয়।
🎯 খুব সহজ টাইমলাইন চার্ট (মনে রাখার জন্য)
🟢 জানুয়ারি – ডিসেম্বর
→ ふるさと納税 donation ও gift order
🟢 31 ডিসেম্বর
→ শেষ সময় (payment complete)
🟢 জানুয়ারি 10
→ One-Stop ফর্ম পাঠানোর শেষ দিন
🟢 ফেব্রুয়ারি – মার্চ
→ 確定申告 সময় (যদি লাগে)
🟢 জুন (পরের বছর)
→ Resident tax কমা শুরু
🎯 ふるさと納税 করার আগে যেগুলো প্রস্তুত রাখতে হবে
📌 আপনার ট্যাক্স দেওয়ার যোগ্যতা (সবচেয়ে গুরুত্বপূর্ণ)
প্রথমেই নিজেকে এই প্রশ্ন করুন:
• আমি কি জাপানে আয় করি?
• আমি কি 住民税 (Resident Tax) দিই?
👉 যদি উত্তর “হ্যাঁ” হয়, তাহলে আপনি এগোতে পারেন।
👉 যদি ট্যাক্সই না দেন (অনেক স্টুডেন্টের মতো), তাহলে লাভ হবে না।
📌 আপনার আনুমানিক বার্ষিক আয় (年収)
আপনাকে জানতে হবে:
• আপনার বছরে মোট আয় কত
• বেতন + বোনাস (থাকলে)
এটা দরকার কারণ:
👉 এই আয় দিয়েই আপনার ふるさと納税 limit হিসাব হয়।
📌 My Number (マイナンバー)
এটা খুব গুরুত্বপূর্ণ।
আপনার দরকার হবে:
• My Number card অথবা
• Notification paper + ID
কোথায় লাগবে?
• One-Stop 特例制度
• অথবা 確定申告
⚠️ My Number ছাড়া tax adjustment হবে না।
📌 একটি জাপানি ঠিকানা (Address)
কারণ:
• Gift delivery আসবে
• Donation certificate ডাকযোগে আসবে
📌 একটি পেমেন্ট মেথড
সবচেয়ে সহজ:
• Credit card (Visa / Master / JCB)
কিছু সাইটে:
• PayPay
• Rakuten Pay
• Bank payment
👉 Credit card হলে সবথেকে সহজ ও নিরাপদ।
📌 One-Stop নাকি 確定申告 — এটা আগে ঠিক করুন
নিজেকে প্রশ্ন করুন:
• আমি কি 5টির কম শহরে donation করবো?
• আমি কি company employee?
👉 হ্যাঁ হলে → One-Stop
👉 না হলে → 確定申告
আগে সিদ্ধান্ত নিলে:
• পরে ঝামেলা কম হবে
• কাগজপত্র গুছানো সহজ হবে
📌 শেষের দিকে (ডিসেম্বর) করলে বাড়তি সতর্কতা
যদি ডিসেম্বরের শেষে করেন:
• 31 ডিসেম্বর 11:59 PM-এর আগে payment
• Delivery date নিয়ে চিন্তা না করা
• Certificate ঠিকমতো এসেছে কি না চেক করা
📌খুব ছোট চেকলিস্ট (Screenshot নিয়ে রাখার মতো)
✔️ আয় আছে
✔️ Resident tax দিই
✔️ Annual income জানা
✔️ Family info জানা
✔️ My Number
✔️ Address ঠিক
✔️ Credit card
✔️ One-Stop না 確定申告 ঠিক করা
ふるさと納税 শুরু করার আগে যদি এই 9–10টা জিনিস হাতে থাকে, তাহলে পুরো কাজটা 10–15 মিনিটেই শেষ করা যায়।
🎯 ফুরুসাতো নোজেই Apply করার Total work flow
- আপনি ফুরুসাতো নৌজেই এপলাই করার যোগ্য কিনা চেক করুন।
- কত ইয়েন ডোনেশন দিতে পারবেন চেক করুন।
- ফুরুসাতো নৌজেই সাপোর্ট করে এমন সাইট থেকে পছন্দের গিফট কিনে ওই এলাকায় ডোনেশন দিন । আপনি যেই গিফট টা কিনবেন , ওই টাকা টাই ওই এলাকায় ডোনেশন হিসাবে চলে যাবে। আপনাকে আর অন্য কোন কাজ করতে হবে না ডোনেশন এর জন্য।
- যেই এলাকায় ডোনেশন দিবেন, তারা আপনার কাছে একটা চিঠি পাঠাবে
- ওই চিঠিতে একটা QR কোড থাকবে, সেটা মোবাইল ফোন দিয়ে স্ক্যান করে, মোবাইল ফোন এর স্ক্রিন এ যেই ইন্সট্রাকশন গুলো আসবে সেই ভাবে আগতে থাকবেন।
আপনাকে একটা application ডাউনলোড করতে হবে , যখন আপনি QR কোড স্ক্যান করবেন , তখন কোন এপ্লিকেশন টা ডাউনলোড করতে হবে সেটা দেখাবে। তারপর সেই application এর মাদ্ধমে My Number Card রিড করিয়ে One Stop Window এর প্রসিডিউর শেষ করতে হবে।
🌟 উপরোক্ত 1. থেকে 5. পর্যন্ত শেষ হলে , আপনার টোটাল প্রসিডিউর শেষ হবে।
🎯 কি বিষয় গুলো ভালো ভাবে চেক করবেন ?
১. আপনি যেই লগইন ID ব্যবহার করে গিফট কিনবেন (ধরেন আপনি Rakuten ID ব্যবহার করবেন ), সেই ID র নাম ঠিকানা যেন আপনার My Number Card এর নাম এবং ঠিকানার সাথে পুরাপুরি মিল থাকে।
🎯 ধাপে ধাপে ふるさと納税 করার প্রক্রিয়া
Step 1: একটি ওয়েবসাইট বেছে নিন
জনপ্রিয় সাইটগুলো হলো:
– Rakuten Furusato Nozei
– Amazon
– Furunavi
– Satofull
(এগুলোর ইংরেজি বা সহজ ইন্টারফেস আছে)
Step 2: নিজের সীমা হিসাব করুন
– আয় লিখুন
– পরিবার তথ্য দিন
– সাইট আপনাকে safe limit দেখাবে
Click > Rakuten Calculator
Step 3: পছন্দের শহর ও গিফট বাছুন
– চাল
– ফল
– মাংস
– মাছ
– দৈনন্দিন খাবার
Step 4: অর্ডার ও পেমেন্ট
– ক্রেডিট কার্ড
– অনলাইন পেমেন্ট
Step 5: কাগজপত্র সংগ্রহ
– Donation certificate
– One-stop আবেদন ফর্ম (যদি ব্যবহার করেন)
🎯 One-Stop 特例制度 (ওয়ান স্টপ সিস্টেম)কি ?
যারা:
– বছরে 5টির কম শহরে ふるさと納税 করেন
– চাকরিজীবী
– কোম্পানি থেকে 年末調整 হয়
তারা ব্যবহার করতে পারেন One-Stop System।
এর সুবিধা:
– আলাদা tax return করতে হয় না
– শুধু একটি ফর্ম পাঠালেই হয় (আপনি যদি ইন্টারনেট থেকে করেন , তাহলে আপনাকে পাঠাতে হবে না )
ফর্ম পাঠাতে হয়:
– প্রতিটি শহরে
– নির্দিষ্ট সময়ের মধ্যে (সাধারণত জানুয়ারি ১০)
🎯 確定申告 (খাকতেই শিনকোকু) কখন দরকার?
আপনি যদি:
– 5টির বেশি শহরে donation করেন
– ফ্রিল্যান্স হন
– নিজের ট্যাক্স নিজে করেন
তাহলে:
👉 確定申告 করতে হবে
এই ক্ষেত্রে:
– সব donation certificate জমা দিতে হয়
– অনলাইন বা tax office-এ করা যায়
🎯 ふるさと納税 আসলে কার জন্য সবচেয়ে ভালো?
সবচেয়ে উপকার পান:
– ফুলটাইম চাকরিজীবী
– নিয়মিত ট্যাক্স দেন
– পরিবারসহ থাকেন
– মাসিক বাজার খরচ বাঁচাতে চান
🎯 শেষ কথা
ふるさと納税 কোনো জটিল বিষয় না।
এটা শুধু সঠিকভাবে বোঝা আর নিয়ম মেনে করা দরকার।
আপনি যদি জাপানে থাকেন এবং ট্যাক্স দেন,
তাহলে এই সিস্টেম ব্যবহার না করা মানে
👉 নিজেরই ক্ষতি করা।

