কিভাবে বুঝবেন জাপানে আপনার চাকরিটা সত্যি রেডি কিনা?

📍 SSW (Specified Skilled Worker) ভিসা

যারা কৃষি, নির্মাণ, কেয়ারগিভার ইত্যাদি স্কিল বেসড কাজ করতে যান

চাকরি সত্যি কিনা বুঝবেন যেভাবে:

1. SSW Employment Contract (雇用契約書)
– জাপানি কোম্পানির অফিশিয়াল কন্ট্রাক্ট থাকবে
– কোম্পানির নাম, আপনার নাম, পদের নাম, বেতন, কাজের শিডিউল লেখা থাকবে
– কোম্পানির সীল ও স্বাক্ষর থাকা বাধ্যতামূলক

2. Certificate of Eligibility (COE)
– আপনার নামে COE ইস্যু হয়েছে কি না তা চেক করুন
– COE তে ভিসা টাইপ SSW উল্লেখ থাকবে
– COE নম্বর দিয়ে ইমিগ্রেশন ওয়েবসাইট বা ইমেইলের মাধ্যমে ভেরিফাই করা যায়

3. Accepting Organization Verification
– জাপানের যে কোম্পানি আপনাকে নিচ্ছে, তাদের নাম/ইমেইল/ওয়েবসাইট থাকলে সরাসরি মেইল দিয়ে জিজ্ঞাসা করতে পারেন
– অনেক সময় তারা ব্যাচ লিস্ট দেয়

4. BMET Approvals
– বাংলাদেশ সরকারের BMET ওয়েবসাইটে টিটিপ প্রোগ্রাম অ্যাপ্রুভড কিনা দেখে নিন

5. কোনো অ্যাডভান্স পেমেন্ট করবেন না চূড়ান্ত প্রমাণ ছাড়া


📍 TITP (Technical Intern Training Program) ভিসা

যারা ট্রেইনি হিসেবে ম্যানুফ্যাকচারিং, ফ্যাক্টরি, নির্মাণ ইত্যাদি খাতে যান

চাকরি সত্যি কিনা বুঝবেন যেভাবে:

1. Internship Contract (技能実習契約書)
– ট্রেইনি চুক্তিপত্র হাতে থাকা দরকার
– মেনটর কোম্পানি এবং Sending Organization (বাংলাদেশি/জাপানি) – উভয়ের তথ্য থাকবে

2. Certificate of Eligibility (COE)
– COE-তে “技能実習” (Technical Intern Training) লেখা থাকবে
– হাতে কপি আছে কি না চেক করুন

3. Sending & Supervising Organization যাচাই
– আপনার “Sending Organization” বাংলাদেশের কোন প্রতিষ্ঠান সেটা জানুন
– “Supervising Organization” – জাপানের কোম্পানির সাথে কাজ করে কিনা যাচাই করুন
– চাইলে তাদের ইমেইল বা ওয়েবসাইট থেকে ভেরিফিকেশন চাওয়া যায়

4. BMET Approvals
– বাংলাদেশ সরকারের BMET ওয়েবসাইটে টিটিপ প্রোগ্রাম অ্যাপ্রুভড কিনা দেখে নিন
– Training center visit করতে বলুন

📍 Engineer / Humanities / International Services (技術・人文知識・国際業務) ভিসা

যারা IT, ম্যানেজমেন্ট, ট্রান্সলেশন, টিচিং, বিজনেস সাপোর্ট বা ট্যুর গাইডিং এর মতো কাজে যান

চাকরি সত্যি কিনা বুঝবেন যেভাবে:

1. Full-time Employment Letter
– জাপানি কোম্পানির অফার লেটার ও কনফার্মেশন লেটার হাতে থাকা দরকার
– অফিসিয়াল সিল, ইমেইল, লোকেশন উল্লেখ থাকবে

2. Certificate of Eligibility (COE)
– COE-তে “技術・人文知識・国際業務” উল্লেখ থাকবে
– এটি অফিসিয়াল জাপান ইমিগ্রেশন ইস্যু করে

3. Company Background Check
– গুগলে কোম্পানির নাম সার্চ করুন
– ওয়েবসাইটে গিয়ে তাদের সম্পর্কে জানুন
– চাকরিদাতা বা রিক্রুটারকে অফিসিয়াল মেইল দিন নিশ্চিত হওয়ার জন্য

📍 সব ভিসার ক্ষেত্রেই করণীয়:
👉 কারো কথার ওপর বিশ্বাস করে টাকা দেবেন না
👉 যতক্ষণ না COE ও চাকরির চুক্তিপত্র হাতে পাচ্ছেন, ফাইনাল কিছু ধরবেন না
👉 জাপানি কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করুন
👉 প্রয়োজনে জাপানে থাকা পরিচিত কাউকে দিয়ে যাচাই করিয়ে নিন
👉 নিজের নিরাপত্তা আগে – টাকা, পাসপোর্ট বা ডকুমেন্ট দিয়ে প্রতারণার শিকার হবেন না

error: Content is protected !!