জাপানে NISA কি ? ট্যাক্স-ফ্রি বিনিয়োগের সম্পূর্ণ গাইড
ভূমিকা
জাপানে কাজ শুরু করার কিছুদিন পর প্রায় সবার মাথায় একটি প্রশ্ন আসে—
এই সেভিংসটা শুধু ব্যাংকে রেখে কি সত্যিই ভবিষ্যৎ নিরাপদ করা সম্ভব?
বেশিরভাগ মানুষ খুব পরিশ্রম করে টাকা আয় করে। কিন্তু আয় করাই সব নয়। আসল প্রশ্ন হলো—এই টাকার ভবিষ্যৎ কি ? দশ বছর পর, বিশ বছর পর, অবসর জীবনে এই টাকা কি একই মূল্য ধরে রাখতে পারবে?
অনেকে মনে করেন, “ব্যাংকে টাকা নিরাপদ।”
হ্যাঁ, চুরি হওয়ার ঝুঁকি নেই। কিন্তু আরেকটা বড় ঝুঁকি আছে—টাকার মূল্য কমে যাওয়া।
আজ আপনি যদি ১০ লাখ ইয়েন ব্যাংকে রাখেন, ১০ বছর পর সেই ১০ লাখ ইয়েন দিয়ে কি আজকের মতো জীবনযাপন করা যাবে?
সমস্যা তিনটি জায়গায়—
প্রথমত, ব্যাংকের সুদের হার খুবই কম। অনেক ক্ষেত্রে প্রায় শূন্যের কাছাকাছি।
দ্বিতীয়ত, ইনফ্লেশন বা মূল্যস্ফীতি। সময়ের সাথে সাথে সব কিছুর দাম বাড়ে।
তৃতীয়ত, ইয়েনের ভ্যালু কমে যাওয়া। আমরা গত কয়েক বছরে দেখেছি ইয়েন কতটা দুর্বল হয়েছে।
ফলে আপনি যদি শুধু ব্যাংকে টাকা রাখেন, বাস্তবে আপনি ধীরে ধীরে গরিব হচ্ছেন—যদিও অঙ্কটা একই থাকছে।
জাপানের বাস্তবতা হলো—
ব্যাংকে টাকা রেখে আপনি নিরাপদ থাকছেন না, বরং ধীরে ধীরে ক্ষতির দিকেই এগোচ্ছেন। এই জায়গা থেকেই NISA-এর গুরুত্ব শুরু।
NISA কি ?
NISA শব্দটির অর্থ হলো “Nippon Individual Savings Account”।
সহজভাবে বললে,
NISA মানে হলো জাপান সরকারের দেওয়া একটি ট্যাক্স-ফ্রি বিনিয়োগ ব্যবস্থা, যার মাধ্যমে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে লাভ করতে পারে কর ছাড়াই।
এখানে তিনটি শব্দের অর্থ বুঝলে বিষয়টি একদম পরিষ্কার হয়—
Nippon → জাপান
Individual → ব্যক্তিগত
Savings Account → সঞ্চয় বা বিনিয়োগের হিসাব
অর্থাৎ,
NISA হলো জাপানে বসবাসকারী ব্যক্তিদের জন্য তৈরি একটি বিশেষ সেভিংস ও ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, যেখানে—
বিনিয়োগ থেকে হওয়া
📍লাভের উপর
📍ডিভিডেন্ডের উপর
📍ক্যাপিটাল গেইনের উপর
কোনো ট্যাক্স দিতে হয় না।
সাধারণভাবে জাপানে বিনিয়োগ করলে লাভের উপর প্রায় ২০ শতাংশ কর দিতে হয়। কিন্তু NISA-এর ভেতরে বিনিয়োগ করলে সেই কর পুরোপুরি মওকুফ।
জাপান সরকার চায় মানুষ দীর্ঘমেয়াদে বিনিয়োগ করুক, শুধু টাকা জমিয়ে না রেখে ভবিষ্যতের জন্য সম্পদ তৈরি করুক। সেই লক্ষ্যেই NISA চালু করা হয়েছে।
🎯 খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখতে হবে—
NISA নিজে কোনো ইনভেস্টমেন্ট নয়।
এটি একটি কাঠামো (framework), যার ভেতরে আপনি মিউচুয়াল ফান্ড, ETF, শেয়ার ইত্যাদিতে বিনিয়োগ করতে পারেন।
এক লাইনে বললে:
NISA মানে হলো “ট্যাক্স না দিয়ে দীর্ঘমেয়াদে সম্পদ গড়ার সুযোগ”।
নতুন NISA: ২০২৪ সালের বড় পরিবর্তন
২০২৪ সাল থেকে জাপানে সম্পূর্ণ নতুন NISA সিস্টেম চালু হয়েছে। এটি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ব্যবহারবান্ধব।
নতুন NISA-এর দুটি প্রধান অংশ—
১) Tsumitate Investment NISA (つみたて投資枠)
এটি মূলত নিয়মিত, ধীরে ধীরে বিনিয়োগের জন্য। মাসিক ভিত্তিতে অল্প অল্প করে বিনিয়োগ করার জন্য সবচেয়ে ভালো।
২) Growth Investment NISA (成長投資枠)
এটি তুলনামূলকভাবে বড় অঙ্ক বা এককালীন বিনিয়োগের জন্য। এখানে ETF, শেয়ার, বিভিন্ন ফান্ডে বিনিয়োগ করা যায়।
এই দুইটি একসাথে ব্যবহার করা যায়। এটি নতুন NISA-এর সবচেয়ে বড় সুবিধা।
NISA অ্যাকাউন্ট খোলার পদ্ধতি
প্রথমে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার।
NISA অ্যাকাউন্ট আপনি ব্যাংকে নয়, বরং একটি সিকিউরিটিজ কোম্পানি (証券会社)-এর মাধ্যমে খুলবেন।
এখন ধাপে ধাপে আসি।
📌 ধাপ ১: আপনি NISA-এর জন্য যোগ্য কি না যাচাই করুন
NISA অ্যাকাউন্ট খোলার আগে এই শর্তগুলো মিলিয়ে নিন—
📍আপনার বয়স ১৮ বছর বা তার বেশি
📍আপনি জাপানের ট্যাক্স রেসিডেন্ট
📍আপনার বৈধ রেসিডেন্স কার্ড আছে
📍আপনার MyNumber আছে
👉 ভিসার ধরন এখানে বড় বিষয় নয়। কাজের ভিসা, স্টুডেন্ট ভিসা, স্পাউস ভিসা—সব ক্ষেত্রেই NISA সম্ভব, যদি আপনি ট্যাক্স রেসিডেন্ট হন।
📌 ধাপ ২: একটি সিকিউরিটিজ কোম্পানি নির্বাচন করুন
NISA অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে একটি ব্রোকার বা সিকিউরিটিজ কোম্পানি বেছে নিতে হবে।
বাছাই করার সময় যেসব বিষয় দেখবেন—
📍অনলাইন অ্যাকাউন্ট খোলার সুবিধা আছে কি না
📍ইউজার ইন্টারফেস সহজ কি না
📍ইনভেস্টমেন্ট অপশন ভালো কি না
📍ফি ও খরচ কম কি না
📍সাপোর্ট সিস্টেম কেমন
নতুনদের জন্য সাধারণত অনলাইন ব্রোকারেজই সবচেয়ে সুবিধাজনক।
নিচে কিছু অপসন দেওয়া হলো (সবচেয়ে বেশি ব্যবহৃত ও ব্যালান্সড অপশন)
📍SBI Securities
📍Rakuten Securities
📍Monex Securities
📍Mizuho Securities
📍au Kabucom Securities
📍যদি আপনি একদম নতুন হন → Rakuten Securities
📍যদি ভবিষ্যতে সিরিয়াস ইনভেস্টর হতে চান → SBI Securities
📍যদি US স্টক ও ডেটা ভালোভাবে দেখতে চান → Monex Securities
📍যদি ব্যাংক-কেন্দ্রিক নিরাপত্তা চান → Mizuho Securities
📌 ধাপ ৩: অনলাইনে আবেদন শুরু করুন
বেশিরভাগ সিকিউরিটিজ কোম্পানির ওয়েবসাইটে গিয়ে
“口座開設” বা “NISA口座開設” অপশন পাবেন।
এখানে আপনাকে—
📍ব্যক্তিগত তথ্য দিতে হবে
📍ঠিকানা দিতে হবে
📍কাজের অবস্থা নির্বাচন করতে হবে
📍ট্যাক্স সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে
সব তথ্য অবশ্যই রেসিডেন্স কার্ড অনুযায়ী দিন।
📌 ধাপ ৪: প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন
সাধারণত যেসব ডকুমেন্ট লাগে—
📍Residence Card (ফ্রন্ট ও ব্যাক)
📍MyNumber Card বা MyNumber Notification
📍ব্যাংক অ্যাকাউন্ট তথ্য
অনলাইনে ছবি তুলে আপলোড করলেই হয়। আলাদা করে কোথাও যেতে হয় না।
📌 ধাপ ৫: NISA টাইপ নির্বাচন করুন
নতুন সিস্টেমে সাধারণত আপনি একই অ্যাকাউন্টের ভেতরেই—
📍Tsumitate Investment NISA (つみたて投資枠)
📍Growth Investment NISA (成長投資枠)
দুটিই ব্যবহার করতে পারবেন।
শুরুর সময় আপনি কোনটি আগে ব্যবহার করবেন, সেটি সিলেক্ট করতে বলা হতে পারে। পরে এটি পরিবর্তন বা যোগ করা যায়।
📌 ধাপ ৬: আবেদন সাবমিট করুন এবং অপেক্ষা করুন
সব তথ্য ঠিক থাকলে আবেদন সাবমিট করার পর—
📍সাধারণত ৭–১৪ দিনের মধ্যে
📍আপনার অ্যাকাউন্ট অনুমোদন হয়ে যায়
কিছু ক্ষেত্রে ডাকযোগে একটি কনফার্মেশন লেটার আসতে পারে।
📌 ধাপ ৭: ব্যাংক অ্যাকাউন্ট লিংক করুন
অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পর—
📍আপনার জাপানের ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে হবে
📍এই অ্যাকাউন্ট থেকেই টাকা জমা ও উত্তোলন হবে
এটি একবার সেটআপ করলেই যথেষ্ট।
📌 ধাপ ৮: NISA বিনিয়োগ শুরু করুন
এখন আপনি প্রস্তুত।
আপনি চাইলে—
📍মাসিক অটো ইনভেস্ট সেট করতে পারেন
📍এককালীন বিনিয়োগ করতে পারেন
📍ধীরে ধীরে শুরু করতে পারেন
👉 শুরুর সময় বড় অঙ্ক নয়, নিয়মিত ছোট অঙ্কই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
🔥 খুব গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা
📍একজন মানুষ একটিমাত্র NISA অ্যাকাউন্ট রাখতে পারেন
📍একাধিক সিকিউরিটিজ কোম্পানিতে একসাথে NISA খোলা যাবে না
📍ভুল তথ্য দিলে অ্যাকাউন্ট বাতিল হতে পারে
NISA-তে কত টাকা বিনিয়োগ করা যায়
নতুন NISA-এর একটি বড় সুবিধা হলো উচ্চ সীমা।
বার্ষিক সর্বোচ্চ বিনিয়োগ সীমা প্রায় ৩৬ লাখ ইয়েন।
লাইফটাইম ইনভেস্টমেন্ট লিমিট প্রায় ১৮ মিলিয়ন ইয়েন।
👉 এটা মনে রাখা জরুরি—
এটি বিনিয়োগের সীমা, লাভের সীমা নয়। আপনার বিনিয়োগ যত বড় হবে, লাভ তত বেশি হতে পারে, এবং সেই লাভ পুরোপুরি ট্যাক্স-ফ্রি।
NISA-তে কতদিন বিনিয়োগ রাখা যায়
নতুন NISA-এর সবচেয়ে বড় পরিবর্তন হলো—
এখানে কোনো সময়সীমা নেই।
আপনি চাইলে ৫ বছর, ১০ বছর, ৩০ বছর—আজীবন বিনিয়োগ রেখে দিতে পারেন।
এটি দীর্ঘমেয়াদি সম্পদ গঠনের জন্য আদর্শ।
NISA-তে বিনিয়োগের সেরা অপশন
📍ইনডেক্স ফান্ড
📍বিশ্বব্যাপী ETF
📍লো-কস্ট মিউচুয়াল ফান্ড
NISA-এর ট্যাক্স সুবিধা
এখানেই NISA-এর আসল শক্তি।
যদি আপনি সাধারণ অ্যাকাউন্টে বিনিয়োগ করেন, তাহলে—
লাভের উপর প্রায় ২০ শতাংশ কর
ডিভিডেন্ডের উপর কর
কিন্তু NISA-তে—
কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স নেই
কোনো ডিভিডেন্ড ট্যাক্স নেই
দীর্ঘমেয়াদে এই কর সেভিংস বিশাল অঙ্কে পরিণত হয়।
NISA-এর সীমাবদ্ধতা ও অসুবিধা
NISA কোনো ম্যাজিক নয়।
📍বাজার পড়লে আপনার বিনিয়োগের মূল্য কমতে পারে
📍লোকসান হলে ট্যাক্স সুবিধা পাওয়া যায় না
📍স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের জন্য নয়
📍এটি ধৈর্যের পরীক্ষা।
NISA দক্ষভাবে ব্যবহার করার কৌশল
📍মাসিক বিনিয়োগ করুন
📍ডলার-কস্ট অ্যাভারেজিং ব্যবহার করুন
📍আবেগ দিয়ে নয়, পরিকল্পনা দিয়ে বিনিয়োগ করুন
📍সময়কে আপনার পক্ষে কাজ করতে দিন
ঝুঁকি ও সতর্কতার বিষয়
📍হঠাৎ মার্কেট পড়ে গেলে ভয় পাবেন না
📍ট্রেন্ড দেখে বিনিয়োগ করবেন না
📍নিজের আর্থিক লক্ষ্য পরিষ্কার রাখুন
এই মার্কেটের রিস্ক কোথায়
মার্কেট উঠা -নামা করবে —এটাই স্বাভাবিক।
আসল রিস্ক আসে মানুষের আচরণ থেকে—
ভয় পেয়ে বিক্রি করা
লোভে বেশি কেনা
অন্যের কথায় সিদ্ধান্ত নেওয়া
ভবিষ্যৎ সম্ভাবনা
NISA কোনো শর্টকাট নয়।
এটি একটি পথ—ধীরে, নিয়মিত, সচেতনভাবে ভবিষ্যৎ গড়ার পথ।
আজ শুরু করলে লাভ হয় সময়ের।
দেরি করলে ক্ষতি হয় সময়ের।
আপনি সিদ্ধান্ত নেবেন—
সময়কে আপনার পক্ষে রাখবেন, নাকি বিপক্ষে।

