My story – Episode 01

আমার গল্প -পর্ব ০১:

৪২৮ ডলার নিয়ে জাপানে যাত্রা

আমি জীবনে সফল কিনা জানি না , কারণ জীবনে সফলতার সংজ্ঞা এক এক জনের কাছে এক এক রকম।
তবে ১৯৯৯ সালে শুধুমাত্র ৪২৮ ডলার নিয়ে জাপানে আসা সেই ছোট ছেলেটি আজ জাপানের টপ ক্লাস অটোমোটিভ কোম্পানির IT সেকশন এর একজন ইম্পরট্যান্ট কর্মী।
আমি আমার জাপানের জীবনে খুব প্রথম থেকেই disciplined ছিলাম ।
প্রথম ৭ টা বছর আমার জীবনে কোন ছুটি ছিলো না। শুধু মাত্র বুধবার দিন ৩ ঘন্টা ফাঁকা থাকতো আমার।
জাপানিজ শিখেছি পরীক্ষায় পাশ করার জন্য নয় , জাপানে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য।
সব সময় প্ল্যান করেছি অন্তত ১৫-২০ বছর সামনে রেখে।
মজার ব্যাপার কি জানে ? আমি কিন্ত দেশে থাকতে লেখাপড়ায় খুব ভালো ছিলাম না।
যেকোন খেলাই খুব ভালো খেলতে পারতাম , গিটার বাজাতে পারতাম , গান গাইতে পারতাম।
হটাৎ করে সেই মানুষটা জাপানে এসে বদলে গেল , শুধুমাত্র দায়িত্ব পালন করতে গিয়ে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে।
কিভাবে এটা সম্ভব হলো ?
আমি আমার জীবনের গল্প কয়েকটা এপিসোড এ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ।
অনেকের রেফারেন্স হিসাবে কাজে লাগবে।
চলবে। …………

error: Content is protected !!